সিনেমার দর্শকদের জন্য প্রায়ই চমকপ্রদ সব অফার দেয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। সম্প্রতি শরতের বিশেষ অফার হিসেবে তারা দিয়েছিল সিনেমা দেখে বিমানে ঢাকা-মালদ্বীপ-ঢাকা এবং ঢাকা-কক্সবাজার-ঢাকা ভ্রমণের টিকিট জিতে নেওয়ার সুযোগ। ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখেছেন তাঁদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।
মোট পাঁচজন পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। প্রথম পুরস্কার জিতেছেন নাসরীন আক্তার। তিনি পাচ্ছেন ইউএস বাংলার সৌজন্যে দুজনের ঢাকা-মালদ্বীপ-ঢাকা ভ্রমণের বিমান টিকিট। দ্বিতীয় পুরস্কার বিজয়ী সিরাজুল ইসলাম রানা পাচ্ছেন ইউএস বাংলার সৌজন্যে দুজনের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা ভ্রমণের বিমান টিকিট। তৃতীয় পুরস্কার বিজয়ী রাজিয়া রহমান জলি পাচ্ছেন ছয়টি মুভি ভাউচার, চতুর্থ পুরস্কার বিজয়ী চারটি মুভি ভাউচার এবং পঞ্চম পুরস্কার বিজয়ী সমৃদ্ধ পাচ্ছেন দুটি মুভি ভাউচার। ৯ নভেম্বর, বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘স্টার সিনেপ্লেক্স বরাবরই দর্শকদের উৎসাহিত করতে বছরজুড়ে নানারকম আয়োজন করে থাকে। শরতের এই অফারে আমরা দর্শকদের বিপুল সাড়া পেয়েছি। আগামীতেও আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫