বলা হয়ে থাকে, টেলর সুইফটের প্রতিটি গানে লুকিয়ে আছে তাঁর সাবেক প্রেমিকদের স্মৃতি। প্রতিটি প্রেমের বিচ্ছেদের পরই টেলর নিয়ে আসেন নতুন গানের অ্যালবাম। সেসব অ্যালবাম জনপ্রিয়তাও পায়। সম্প্রতি টেলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের মধ্যকার দীর্ঘ ছয় বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের সময় টেলর ব্যস্ত ছিলেন তাঁর ইরাস ট্যুরের হিসাব মেলাতে। গত ১৭ মার্চ থেকে ইরাস ট্যুর শুরু করেছেন তিনি। মে মাসের কনসার্ট থেকে ঘোষণা দেন ১৩ বছর আগের অ্যালবাম পুনরায় রেকর্ডিং করবেন। অবশেষে ১০ আগস্ট সে অ্যালবামের নাম ঘোষণা করলেন তিনি।
টেলর তাঁর অ্যালবামের নাম দিয়েছেন ‘১৯৮৯’ (টেলর ভার্সন)। মোট ২১টি গান থাকবে অ্যালবামে। ২০১৪ সালের অক্টোবর মাসে মুক্তি পেয়েছিল টেলরের অ্যালবাম ‘১৯৮৯’। অ্যালবামের ‘স্টাইল’, ‘আই নো প্লেসেস’, ‘শেক ইট অফ’ গানগুলো তখন বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় টেলর লিখেছেন, ‘১৯৮৯ অ্যালবামটি আমার জীবনকে বহুদিক থেকে বদলে দিয়েছিল।’ অ্যালবামটি পুনরায় প্রকাশ করতে পেরে বেশ উচ্ছ্বসিত টেলর। আগামী ২৭ অক্টোবর ভিনাইল, সিডি, ক্যাসেট ও ডিজিটাল ট্র্যাকে প্রকাশ করা হবে অ্যালবামটি। এ নিয়ে টেলর লিখেছেন, ‘অ্যালবামের পাঁচটি গান প্রায় হারিয়ে যেতে বেসেছে। আমি কখনোই ভাবতে পারি না গানগুলো চিরতরে হারিয়ে যাবে। নতুন অ্যালবামে গানগুলো নতুন জীবন পাবে।’
জানা যায়, টেলরের সঙ্গে হ্যারি স্টাইলের সম্পর্কের ভাঙনের পরই ‘১৯৮৯’ অ্যালবামটি প্রকাশ পায়। হ্যারির সঙ্গে তাঁর রোমাঞ্চকর প্রেম ও বিচ্ছেদের ব্যথা ‘স্টাইল’ ও ‘আই নো প্লেসেস’ গানের মধ্যে তুলে ধরেছিলেন এ পপ সংগীতশিল্পী। সদ্য বিচ্ছেদের স্মৃতি ভুলতেই হয়তো পুরোনো অ্যালবামে নতুন করে সুর ঢালতে চাইছেন টেলর সুইফট।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫