বাংলাদেশ শিল্পী সমিতির সদ্য মেয়াদ শেষ হওয়া কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কার্যকরী কমিটির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সমিতির ২৪০ জন সদস্যের চাঁদা নিয়ে রসিদ না দেওয়ার অভিযোগে গত শনিবার রাতে এ জিডি করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় লিপিবদ্ধ হওয়া জিডির নম্বর ৩৮৮। শিল্পীদের পক্ষে জিডি করেছেন অভিনেতা মকবুল হোসেন আরমান।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘২৪০ জন সদস্য শিল্পী সমিতির বার্ষিক চাঁদা হিসেবে জনপ্রতি ২ হাজার ৪০০ টাকা করে সমিতি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জাকির ও জামালের কাছে জমা দিয়েছেন। চাঁদার রসিদ সঙ্গে সঙ্গে দেওয়ার কথা থাকলেও ১৫ দিন ধরে দিচ্ছি দিচ্ছি বলে দিচ্ছেন না। জাকির ও জামালের কাছে গেলে তাঁরা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করছেন না, আমি কী করব? আজ (রোববার) অবধি আমরা আমাদের চাঁদা জমা দেওয়ার কোনো রসিদ পাইনি। কিন্তু মিশা-জায়েদ খান প্যানেলের সব সদস্যের চাঁদার রসিদ দেওয়া হয়েছে।’
অভিযোগ নিয়ে জায়েদ খান বলেন, ‘আসন্ন নির্বাচন ঘিরে প্রতিপক্ষরাই ইচ্ছাকৃত আমাদের হেয় করার জন্য এই জিডি করেছেন। এটা উদ্দেশ্যপ্রণোদিত। আমরা তো শিল্পী সমিতিতেই থাকি। আমার সঙ্গে সরাসরি কথা বললেই পারতেন। আসলে আমাদের দুই বছরের সফলতায় তাঁরা ঈর্ষাকাতর।’
২৮ জানুয়ারি ২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এক প্যানেলে নির্বাচন করবেন। অন্য প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন একুশে পদকজয়ী অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৬ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫