Ajker Patrika

দুরন্ত টিভিতে শারদীয় দুর্গোৎসব

দুরন্ত টিভিতে শারদীয় দুর্গোৎসব

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে শিশুতোষ টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভি। ১১ থেকে ১৩ অক্টোবর বেলা ১টা ৩০ মিনিট ও রাত ৯টায় প্রচারিত হবে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’। আমিনা নওশিন রাইসার পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা।

পার্থ প্রতিম হালদার পরিচালিত দুর্গাপূজার বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’ দেখা যাবে ১২ ও ১৩ অক্টোবর বেলা ২টা ৩০ মিনিট ও রাত সাড়ে ৮টায়। গল্পে দেখা যাবে দুর্গাপূজা উপলক্ষে একটি টিভি নাটক আয়োজনের পরিকল্পনা করে ডাক্তার সফদার চৌধুরী এবং তাঁর বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের শিশুরা। ঘটতে থাকে নানা মজার ঘটনা।

‘শারদীয় আড্ডা’ অনুষ্ঠানে শিশুদের সঙ্গে তাদের দিদার গল্প কথায় উঠে আসবে একাল-সেকালের পূজার নানা মজার গল্প ও পৌরাণিক কাহিনি। এতে শিশুশিল্পী হিসেবে আছে পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী ও স্বর্গ এবং দিদা চরিত্রে শর্মিলা বন্দ্যোপাধ্যায়। প্রচারিত হবে ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায়। ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে ‘রঙের খেলায় সুরের ভেলায় পূজার মেলায়’। এতে শিশুদের সঙ্গে গান গাইবেন দেবলীনা সুর, চম্পা বণিক ও আবিদা সুলতানা।

নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’ প্রচারিত হবে ১৩ অক্টোবর বেলা ২টায়। এতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘কল্পতরু’র নৃত্যশিল্পী রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, নোহলী ইসলাস শ্রেয়া, সুমাইয়া আক্তার শোভা, আমিরা মাহমুদ, আনুদিয়া আনুভ প্রমুখ।

বিজয়া দশমীতে প্রচারিত হবে ‘শুভ বিজয়া’। আড্ডার ছলে পূজার নানা গল্প কথা নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। উপস্থাপনা করেছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। অংশ নিয়েছে শিশুশিল্পী বর্ণমালা, কথা ও সমৃদ্ধ। প্রচারিত হবে ১৩ অক্টোবর সকাল ১০টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি

হোয়াইট হাউসের ডিনারে হামলা: মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন

গুরুকে হত্যার পরিকল্পনা ফাঁস, শিষ্য রকি প্রকাশ্যে খুন: বগুড়ায় সন্ত্রাসী চক্রের দ্বন্দ্ব ভয়ংকর

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত