সুগন্ধিপ্রেমীদের আলমারিতে নামী ব্র্যান্ডের সুগন্ধি থাকবে না, তাই কি হয়? অনেকেই বোতলের সবটা সুগন্ধি শেষ না করে কিছুটা জমিয়েও রাখেন। বলা হয়, সুগন্ধি সময়কে ফিরিয়ে আনে। এই নস্টালজিয়ায় ভুগতেই অনেকে মাঝে মাঝে পুরোনো সুগন্ধির ঘ্রাণ নেন। কিন্তু সুগন্ধির বোতল যদি কাচের হয় এবং তা যদি খালি হয়ে যায়, তাহলে আলমারির কপাটে আটকে না রেখে নানাভাবেই কাজে লাগাতে পারেন সেগুলো।
ফুল সাজাতে
কাচের সুগন্ধির বোতলে সুন্দর করে ফুল সাজিয়ে রাখতে পারেন। এর জন্য প্রথমে বোতলের নোজলটি তুলে ফেলতে হবে। এরপর বোতলটি ধুয়ে এর মধ্য়ে পানি দিয়ে পছন্দের ছোট ফুলটি সাজিয়ে রাখতে পারেন বিছানার পাশের টেবিলে।
সুগন্ধির ডিসপ্লে
মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু দামি শখের সুগন্ধি কি আর ফেলে দেওয়া যায়? বোতলগুলো সুন্দর নকশা করা সিরামিকের প্লেটের ওপর সাজিয়ে রাখুন। ড্রেসিং টেবিলের শোভা বাড়বে।
আলো ছড়াক
রাত্রিভোজে ডাইনিং টেবিলে মোমবাতি রাখতে চাইলে বিভিন্ন আকারের কাচের সুগন্ধির বোতল মোমদানি হিসেবে ব্যবহার করতে পারেন। বোতলের নোজলটি তুলে ফেলতে হবে। এরপর ধুয়ে শুকিয়ে বোতলের ওপর রংবেরঙের মোমবাতি বসিয়ে দিন।
সূত্র: দ্য বিউটি স্টোর

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫