জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, ‘মহাজোট সরকারকে ক্ষমতাচ্যুত করতে দেশের ভেতরে-বাইরে ষড়যন্ত্র শুরু হয়েছে। করোনা মহামারিতে বিশ্বে অর্থনৈতিক বিপর্যয়ের সময় এ সরকার উন্নয়নের গতিধারা সমুন্নত রেখেছে। যারা এ দেশে রক্তপাত ঘটিয়েছে, বোমাবাজি করে মানুষ হত্যা করেছে, দেশকে বিশ্বের কাছে সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চেয়েছে, আমরা তাঁদের দ্বিতীয়বার ক্ষমতায় আসতে দেব না।’
নারায়ণগঞ্জ শহরের আলাউদ্দিন খান স্টেডিয়ামে গতকাল বিকেলে খাজাবাবা ফরিদপুরীর ওরস শরিফ উপলক্ষে ঢাকা বিভাগীয় দাওয়াতি ইসলামী মহা জলছা অনুষ্ঠানে ফয়সল মুজাদ্দেদী এসব কথা বলেন।
অনুষ্ঠান চলার সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী জাকের পার্টির চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানিয়ে আগামী সিটি করপোরেশনের নির্বাচনে তাঁর দোয়া ও সমর্থন চান। পরে জাকের পার্টির চেয়ারম্যান মেয়র আইভীকে দোয়া করে তাঁর সমর্থন রয়েছে বলে ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সল মুজাদ্দেদী, অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫