‘মায়ার বাঁধন’ ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রাবন্তী। এবার প্রসেনজিতের সঙ্গে জুটি বাধলেন তিনি। সিনেমার নাম ‘কাবেরী অন্তর্ধান’। পরিচালনার দায়িত্বে রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
‘দৃষ্টিকোণ’, ‘জ্যেষ্ঠপুত্র’র পর আবারও পর্দায় আসছে কৌশিক গঙ্গোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটির রসায়ন। দেওয়ালির চমক হিসেবে প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস মুক্তির তারিখ ঘোষণা দিয়েছে তাদের নতুন এই সিনেমার। সুরিন্দর ফিল্মসের সোশ্যাল হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করা হয়।
প্রযোজক নিসপাল সিং রানে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়- ত্রয়ী সেই ছবির মাধ্যমে দেওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। ছবির সঙ্গে লেখা, ‘দৃষ্টিকোণ, জ্যেষ্ঠপুত্রর পর আবার আমরা আসছি ২০ জানুয়ারি। শুভ দীপাবলি।’ একই পোস্ট সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
সত্তরের দশকের রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি ‘কাবেরি অন্তর্ধান’ একটি রোম্যান্টিক থ্রিলার সিনেমা। সেই সময়ের টালমাটাল রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে গল্প বুনেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। জরুরি অবস্থা, অস্থির রাজনৈতিক সময়ে সম্পর্কের ওঠানামার গল্প ‘কাবেরী অন্তর্ধান’। জুটি হিসেবে প্রসেনজিৎ ও শ্রাবন্তী প্রথম বার পর্দায় আসবেন এই সিনেমায়। সিনেমাটির ঘোষণা হয়েছিল কয়েক বছর আগে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সিনেমার শুটিংসহ অন্যান্য কাজ ব্যহত হয়। সিনেমাটি নিয়ে নির্মাতা ও অভিনেতাদের প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী। তাই প্রযোজনা সংস্থা ২৪ অক্টোবর দেওয়ালির দিনটিকেই বেছে নিয়েছেন সিনেমা মুক্তির তারিখ ঘোষণা দেওয়ার জন্য। জানিয়েছেন, ‘কাবেরী অন্তর্ধান’ মুক্তি পাবে আগামী বছর ২০ জানুয়ারি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫