গত শুক্রবার নতুন একটি নাটকের শুটিং শেষ করলেন অপূর্ব। নাটকটির নাম ‘ঈর্ষা’। এই নাটকে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। কেয়ার সঙ্গে অপূর্বর এটাই প্রথম কাজ নয়। এর আগে আরও অনেক নাটকেই একসঙ্গে অভিনয় করেছেন দুজন। বলা চলে কেয়াকে পরিচিতি এনে দিয়েছে যে নাটকগুলো তাঁর বেশির ভাগই অপূর্বর সঙ্গে করা। ঈর্ষা নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ শাকিল। শাকিলের সঙ্গে অপূর্ব এর আগে বেশকিছু কাজ করলেও কেয়া কাজ করলেন দ্বিতীয়বারের মতো।
কেয়া পায়েল বলেন, ‘সৈয়দ শাকিল ভাইয়ের নির্দেশনায় দ্বিতীয়বার কাজ করলাম। বেশ ভালো লেগেছে তাঁর নির্দেশনা। আর অপূর্ব ভাইয়া আমার প্রিয় অভিনেতা। তার সঙ্গে কাজ করে অভিনয়ের অনেক কিছু শিখেছি, বুঝেছি, জেনেছি। তিনি ভালো মনের একজন মানুষ এবং সহশিল্পীকে ভীষণ সহযোগিতা করেন।’
ঈর্ষা নাটকটি রচনা করেছেন মেজবাহউদ্দীন সুমন। রোমান্টিক গল্পের নাটক এটি। শুক্রবার রাজধানীর উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে নাটকটির শুটিং সম্পন্ন হলো। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘সৈয়দ শাকিল ভাইয়ের নির্দেশনায় এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তিনি জেনে-বুঝে নাটক নির্মাণ করেন। তাই তাঁর সঙ্গে কাজ করতে ভালো লাগে। আর শুটিংয়ের ফাঁকে তাঁর সঙ্গে আড্ডাটাও জমে দারুণ। এই নাটকে আমার সঙ্গী হয়েছে কেয়া পায়েল। অভিনয়ে সে দিনকে দিন ভালো করছে। ভালোর এই চেষ্টাটা ধরে থাকলে ভবিষ্যতে এক নতুন কেয়াকে পাব আমরা।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫