মুসলিম স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন শেরপুরের ‘ঘাগড়া লস্কর খানবাড়ি জামে মসজিদ’। মসজিদটি শেরপুর জেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের ঘাগড়া লস্কর গ্রামে অবস্থিত। প্রথমে ‘খানবাড়ি জামে মসজিদ’ নামে পরিচিত থাকলেও কালের আবর্তে এর সঙ্গে গ্রামের নামও যুক্ত হয়েছে।
মোগল স্থাপত্যকলায় নির্মিত ঐতিহাসিক এই মসজিদ ২০০ বছরের পুরোনো। মসজিদটির দরজার ওপর মূল্যবান পাথরে খোদাই করে আরবি ভাষায় এর প্রতিষ্ঠাকাল হিজরি ১২২৮ বা ইংরেজি ১৮০৮ সাল উল্লেখ আছে। ধারণা করা হয়, বক্সার বিদ্রোহী হিরোঙ্গি খাঁর সময়কালে মসজিদটি নির্মাণ করা হয়।
তৎকালীন আজিমোল্লাহ খান মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদের গঠন পদ্ধতি ও স্থাপত্যশৈলী শিল্পসমৃদ্ধ ও নান্দনিক। মসজিদটির নির্মাণে গ্রিক ও কোরিন থিয়ানরীতির প্রতিফলন দেখা যায়। মসজিদটির ভেতরে দুটি সুদৃঢ় খিলান রয়েছে। এক গম্বুজবিশিষ্ট বর্গাকার এই মসজিদের দৈর্ঘ্য ও প্রস্থ ৩০ ফুট। গম্বুজ ঘিরে চারপাশে রয়েছে ছোট-বড় ১২টি মিনার। মসজিদের পূর্ব দিকে রয়েছে একমাত্র দরজা।
ভেতরের মিহরাব ও দেয়ালে বিভিন্ন রঙের ও কারুকার্য করা ফুল ও ফুলদানি আঁকা রয়েছে। দেয়ালের গাঁথুনি ৪ ফুট প্রস্থ।দেয়ালেরআস্তরণ বা পলেস্তারায় ঝিনুকচূর্ণ অথবা ঝিনুকের লালার সঙ্গে সুরকি, পাট বা তন্তুজাতীয় আঁশ ব্যবহার করা হয়েছে। মসজিদে চারকোনা টালির মতো এক বিশেষ ধরনের ইট ব্যবহার করা হয়েছে, যার ব্যবহার প্রাচীনকালে ছিল। মসজিদের দরজার ওপর পরিচয় শিলালিপি ও পুরাকীর্তি দেখে সেকালের দক্ষ স্থপতিদের সম্পর্কে ধারণা পাওয়া যায়।
তৎকালীন খানবাড়ির লোকজন মোট ৫৮ শতাংশ জমি মসজিদের নামে ওয়াক্ফ করে দেন। মসজিদের মূল ভবন ও বারান্দা মিলে ১৭ শতাংশ এবং বাকি ৪১ শতাংশ জায়গায় রয়েছে কবরস্থান। বর্তমানে মসজিদের ভেতরে ইমামসহ ৩০-৩৫ জন একত্রে নামাজ আদায় করতে পারেন। এ ছাড়া বাইরের অংশে আরও অর্ধশতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
১৯৯৯ সালে মসজিদটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় ‘বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর’। আজও অক্ষত অবস্থায় থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে নানা বয়সী দর্শনার্থীরা এক গম্বুজবিশিষ্ট এই মসজিদ দেখতে ভিড় করেন। আশঙ্কা হচ্ছে, মসজিদের মূল কাঠামো অক্ষুণ্ন রেখে মসজিদটির সংস্কার ও সম্প্রসারণ করা না হলে ঐতিহাসিক এই স্থাপনা কালের আবর্তে হারিয়ে যেতে পারে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫