মহান আল্লাহ আমাদের অনেক নেয়ামত দান করেছেন। এসব নেয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। শুকরিয়া আদায় বিভিন্নভাবে হতে পারে। এখানে শুকরিয়া আদায়ের কয়েকটি পদ্ধতি তুলে ধরা হলো—
এক. আন্তরিক হয়ে শুকরিয়া আদায় করা। অন্তরের শুকরিয়া হলো, এ বিশ্বাস লালন করা যে, আল্লাহ যে নেয়ামত আমাদের দিয়েছেন, তা তিনি দয়া করেই দিয়েছেন। আল্লাহর কাছে আমাদের কোনো পাওনা নেই। যা পেয়েছি, সবই তাঁর দয়া। আর তিনি যদি দয়া করেন, তবেই তাঁর দেওয়া নেয়ামত আমরা ব্যবহার করতে পারব, অন্যথায় পারব না।
দুই. মুখে আল্লাহর জিকির করে শুকরিয়া আদায় করা। যেমন আলহামদুলিল্লাহ বলা। সকাল-সন্ধ্যায় তাঁর রাসুলের শেখানো দোয়াগুলো পাঠ করা। নেয়ামতের জন্য বিশেষভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ইত্যাদি। যখনই নেয়ামতের কথা মনে পড়ে, তখনই আলহামদুলিল্লাহ বলা। মুখে প্রকাশ করার সঙ্গে সঙ্গে অন্তরেও কৃতজ্ঞতাবোধ লালন করতে হবে। মুখের কথার সঙ্গে অন্তরের অবস্থার মিল না হলে শুকরিয়া আদায় হবে না।
তিন. আমলের মাধ্যমে শুকরিয়া আদায় করা। অর্থাৎ আল্লাহ যেহেতু আমাদের অসংখ্য নেয়ামত দিয়ে ধন্য করেছেন, তাই তাঁর প্রতি কৃতজ্ঞ হয়ে তাঁর আনুগত্য করা। তাঁর নাফরমানি ও পাপাচার থেকে বিরত থাকা। আল্লাহর দেওয়া আবশ্যক বিধানগুলো পালন করা এবং সব ধরনের অবাধ্যতা থেকে দূরে থাকাই আমলে মাধ্যমে শুকরিয়া।
চার. নেয়ামতের সদ্ব্যবহারের মাধ্যমে শুকরিয়া আদায় করা। যে নেয়ামতগুলো মহান আল্লাহ আমাদের দান করেছেন, সেগুলোর সদ্ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে তাঁর শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য। এসব নেয়ামতের অপব্যবহার করলে তা আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা হবে। আমাদের চোখ, নাক, মুখ থেকে শুরু করে দেহের সব অঙ্গপ্রত্যঙ্গ এবং ঘরে-বাইরের সব নেয়ামতের যথাযথ ব্যবহার করা জরুরি।
লেখক: ইসলামবিষয়ক গবেষক

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫