দীর্ঘদিন অভিনয় থেকে দূরে মডেল অভিনেত্রী মোনালিসা। কয়েক বছর ধরে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সর্বশেষ দেশে এসেছিলেন কোভিডের আগে। সম্প্রতি আবারও দেশে ফিরেছেন তিনি। জানালেন, অভিনয়ে ফিরতেই এবার দেশে এসেছেন। আসন্ন ঈদুল আজহার কয়েকটি নাটকে দেখা যাবে তাঁকে। মোনালিসা বলেন, ‘আমার ভক্তদের খুব মিস করি। আমি জানি তাঁরাও আমার কাজ মিস করেন। তাঁদের জন্যই দেশে ফেরা। ঈদের বেশ কিছু কাজ নিয়ে পরিকল্পনা হচ্ছে। কী কী কাজ আসছে তা এখনই বলতে চাইছি না। তবে অবশ্যই ভিন্ন কিছু পেতে যাচ্ছে দর্শক।’
বিদেশে থাকলেও নিয়মিত দেশের শোবিজের খোঁজখবর রাখেন মোনালিসা। তিনি বলেন, ‘বাইরে থাকলেও দেশকে ভুলে যাইনি। নাটক, ওটিটি ও সিনেমা—সব মাধ্যমে ভালো ভালো কাজ হচ্ছে দেশে। ব্যস্ততা থাকলেও দেশের কাজের নিয়মিত খোঁজ নিই। যে সিনেমাগুলো যুক্তরাষ্ট্রে মুক্তি পায়, সেগুলো হলে গিয়ে দেখার চেষ্টা করি। সিনিয়রদের পাশাপাশি নতুনরাও ভালো করছে। আশা করছি নতুন আরও শিল্পী বেরিয়ে আসবে।’
সিনেমায় অভিনয়ের ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেছেন মোনালিসা। তিনি বলেন, ‘আমি যে সময় নিয়মিত কাজ করতাম, তখন সিনেমা নিয়ে কখনো ভাবিনি। মনে হতো আমি খুব ছোট। তবে এখন পরিস্থিতি পাল্টেছে। ব্যাটে-বলে মিলে গেলে সিনেমায়ও দেখা যেতে পারে আমাকে। আর আমাদের সময় ওটিটি ছিল না, তাই কাজ করা হয়নি। নতুন এই মাধ্যমেও ভালো কাজ হচ্ছে। ইচ্ছা আছে ভালো নির্মাতা, গল্প ও চরিত্র পেলে ওয়েব কনটেন্টে অভিনয় করব।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫