বিপিএলের সর্বোচ্চ রান তামিম ইকবালের ২৯৩০। সর্বোচ্চ ইনিংস ক্রিস গেইলের ১৪৬*। দুজনেই ওপেনার। ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া এবারের বিপিএলে গেইল না থাকলেও আছেন তামিম ইকবাল। বয়স ৩৪ হলেও পাওয়ার প্লেতে ঝড় তোলার সামর্থ্য এখনো রাখেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
তিনি ছাড়াও এবারের টুর্নামেন্টে পাওয়ার প্লেতে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাইফ হাসান, সৌম্য সরকারের দিকে তাকিয়ে থাকবেন নিজ নিজ দল। ম্যাচের শুরুতে ঝড় তুলবেন ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, এভিন লুইস, জনসন চার্লস, শাই হোপের মতো আন্তর্জাতিক তারকারাও।










