বাংলা সাহিত্যে প্রথা ভাঙার রূপকার হুমায়ুন আজাদ। এবারই প্রথম এই কিংবদন্তি লেখকের কোনো উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নির্মাণ করবেন সোহেল রানা বয়াতি।
উপন্যাসটির নাম ‘১০,০০০ এবং আরও ১টি ধর্ষণ’। এটি প্রকাশ হয় ২০০২ সালে। বাংলাদেশের গ্রামীণ সমাজের ময়না নামের এক ধর্ষিত মেয়ের জীবন এবং তার নির্মম পরিণতি উঠে এসেছে এই উপন্যাসে। উপন্যাসে একজন তরুণী কীভাবে ধর্ষণের শিকার হওয়ার পর পুনরায় সামাজিক-ধর্মীয়ভাবে নিপীড়ন ও নিগ্রহের শিকার হয়, তা উপস্থাপিত হয়েছে। আর সেটিই এবার উঠে আসবে ছবির গল্পে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক সোহেল রানা বয়াতি। এই চিত্রপরিচালক এর আগে একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। ছবিটি নির্মাণের জন্য হুমায়ুন আজাদ পরিবারের কাছ থেকে লিখিত অনুমতি পেয়েছেন নির্মাতা সোহেল রানা বয়াতি। ছবির চিত্রনাট্য লিখবেন অপূর্ণ রুবেল।
ছবির কাস্টিং ও শুটিং প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বয়াতি বলেন, ‘সবে অনুমতি নিয়েছি। সবকিছু জানানোর জন্য আরও একটু সময় চাই। কিছু চুক্তি ও টেকনিক্যাল বিষয় সমাধান করে বিস্তারিত জানাব শিগগিরই।’
সোহেল রানা বলেন, ‘আমি এর আগেও ধর্ষণ নিয়ে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে আরও সচেতনতা দরকার। আজাদ স্যারের লেখা অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস এটি। অনেক দিনের ইচ্ছা এটিকে পর্দায় তুলে আনার। জানতাম, কাজটি অনেক কঠিন। তার চেয়েও কঠিন হবে পরিবারের সম্মতি। তবে বিস্ময়করভাবে এই আগ্রহ প্রকাশের পর আজাদ পরিবারের পক্ষ থেকে আমরা যথেষ্ট উৎসাহ ও সাহস পেয়েছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫