Ajker Patrika

টাইফুন ‘রাই’ -এর আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন

রয়টার্স, ম্যানিলা
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১: ১৫
টাইফুন ‘রাই’ -এর আঘাতে বিপর্যস্ত ফিলিপাইন

ফিলিপাইনে অবকাশ যাপনের জন্য বিখ্যাত দ্বীপ সিয়ারগাঁও ও আশপাশের অঞ্চলে গতকাল দুপুরের পর ‘রাই’ নামের একটি শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। প্রায় ১ লাখ মানুষ নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগের বাতাস এবং বুক পরিমাণ পানিতে উদ্ধার তৎপরতা কোনো কোনো জায়গায় বন্ধ রাখা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল বৃহস্পতিবার আঘাত হানা টাইফুন ৫ নম্বর ক্যাটাগরির, যা সুপার টাইফুন হিসেবে পরিচিত। চলতি বছর এটি দেশটির দ্বিতীয় শক্তিশালী টাইফুন। প্রায় সাড়ে ৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত টাইফুনপ্রবণ দেশে চলতি বছর এ নিয়ে ১৫টি টাইফুন আঘাত হেনেছে।

করোনা বিধ্বস্ত দেশটিতে গতকালের টাইফুনে মানুষের দুর্দশা আরও বাড়বে বলে শঙ্কা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত