চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রেশ এখনো কাটেনি। গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পীদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদের দ্বন্দ্বে দুই প্রার্থী এখন উচ্চ আদালতে। ২২ ফেব্রুয়ারি যার শুনানি হবে আদালতে। নির্বাচনে কার্যনির্বাহী সদস্য প্রার্থী হয়ে জয় লাভ করেন অভিনেত্রী রোজিনা। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে কার্যনির্বাহী সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিমান ভেঙে সমিতির পদে ফিরছেন মিশা-জায়েদ প্যানেলের রোজিনা। তিনি বলেন, ‘আমি একজন শিল্পী। সামান্য একটা পদ নিয়ে মামলা পর্যন্ত হলো। এটা আমার পুরো অভিনয়জীবনে দেখিনি। পরবর্তী সময়ে ডিপজল, আলীরাজ ভাইসহ কয়েকজন শিল্পী আমাকে বুঝিয়েছেন। তাই পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’ এমনকি নায়ক রুবেল পদত্যাগের কথা ভাবলেও সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন বলে জানান তাঁদের প্যানেলের নির্বাচিত জয় চৌধুরী।
অন্যদিকে, আজ শপথ নেবেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের মামনুন ইমন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে শপথ নেবেন তিনি। পেশাগত ও পারিবারিক কাজে এই চিত্রনায়ক এত দিন শপথ নিতে পারেননি। ইমন বলেন, ‘নির্বাচন ঘিরে টানা শুটিং বন্ধ রেখে প্রচারণায় ব্যস্ত ছিলাম। সেই কাজগুলোর শিডিউল ভোটের পর দিতে হয়েছে। এ ছাড়া পারিবারিক অনুষ্ঠানের কারণে ঢাকার বাইরে থাকতে হয়েছে। সবমিলে শপথ নেওয়া হয়ে ওঠেনি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫