করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জরির স্কুল বন্ধ। স্কুলের বন্ধুদের খুব মিস করছে সে। মা খাবার খেতে ডাকলেও খেতে চায় না। এটা খাব না, সেটা খাব না—এমন অনেক কথা বলে। কিন্তু না খেলে যে তার রোগ প্রতিরোধক্ষমতা কমে যাবে। সে দুর্বল হয়ে যাবে। তাই জরির মা এবার পাউরুটি, স্ট্রবেরি, পপকর্ন ও গাজর দিয়ে তাকে বানিয়ে দিলেন স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটি ঘুড়ি আকৃতির। তুমি বিকেলে ছাদে গিয়ে যে ঘুড়ি ওড়াও, ঠিক তেমন। জানতে চাও কীভাবে জরির মা এটি বানালেন? বলছি, শোনো।
মা প্রথমে একটি পাউরুটি ও চিজের একটি স্লাইস চার কোনা করে কেটে নিয়েছিলেন। তারপর পাউরুটির ওপর দুটি চিজের স্লাইস বসিয়ে দিয়েছিলেন। ঘুড়ির অংশটুকু হয়ে গেল। এবার ছুরির সাহায্যে একটি গাজর চিকন করে কেটে নিয়েছিলেন তিনি। সেটি বসিয়ে দিয়েছিলেন পাউরুটির নিচে। তিনটি স্ট্রবেরি দুই ভাগ করে কেটে গাজরের দুই পাশ দিয়ে বসিয়ে দিয়েছিলেন। আর ছয়টি পপকর্ন বসিয়ে দিয়েছিলেন ঘুড়ির দুই পাশে। দেখে মনে হবে, আকাশে সাদা মেঘের ভেলা। আর সেই আকাশে উড়ে যাচ্ছে রঙিন ঘুড়ি। এটি বাসায় বানিয়ে ফেলতে পারবে তুমিও।
সূত্র: মাম্মি এন্টারপ্রাইজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫