মা ব্রিগিট ও বাবা কিথ ওয়ার্ন দিব্যি সুস্থভাবে বেঁচে আছেন। নিয়তির নির্মমতায় এই দম্পতির বড় ছেলে শেন ওয়ার্ন তাঁদের ছেড়ে চলে গেলেন। দিয়ে গেলেন অঝোর বেদনা, রেখে গেলেন কত স্মৃতি।
স্ত্রী সিমোনে কালাহানের সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়েছিল। তিন সন্তান জ্যাকসন, সামার ও ব্রুকসকে আগলে রেখেছিলেন ওয়ার্নই। এবার তাদের দেখভালের দায়িত্ব গিয়ে পড়তে পারে ছোট ভাই জেসনের কাঁধে।
সাধারণ এক পরিবারকে খ্যাতির ঊর্ধ্বে তোলা মানুষটিকে ছাড়া জীবন এগিয়ে নেওয়া খুব একটা কঠিন হওয়ার কথা নয়। সেলিব্রিটি নেট ওয়ার্থের এক প্রতিবেদন বলছে, মৃত্যুকালে ওয়ার্ন অন্তত ৫০ মিলিয়ন ডলার বা ৪৩২ কোটি ৭২ লাখ টাকার সম্পদ রেখে গেছেন।
বিশ্বের বিভিন্ন দেশের ছড়িয়ে আছে ওয়ার্নের এই সম্পদ। আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করার সুবাদে দশমিক ৭৫ শতাংশ মালিকানা পেয়েছিলেন এই অজি কিংবদন্তি। ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড আম্বাসেডর হয়ে সেটিকেই তিনি বাড়িয়ে করেছিলেন ৩ শতাংশ। রাজস্থানের ব্র্যান্ড ভ্যালু এখন ২ হাজার কোটি টাকার মতো। এর ৩ শতাংশ নেহাত কম নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫