২৮তম সিজন শেষ করে শুরু হচ্ছে দুরন্ত টিভির ২৯তম সিজন। ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন এই সিজন সাজানো হয়েছে ১৯টি অনুষ্ঠান দিয়ে। নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি এতে থাকছে গান শেখা ও গানের অনুষ্ঠান; নাটক, বাংলায় ডাবিংকৃত কার্টুন সিরিজ, কারাতে ও রান্নাবিষয়ক অনুষ্ঠান।
মামা-ভাগনে পিকলু আর পাইয়ের মজার ঘটনা নিয়ে তৈরি ধারাবাহিক নাটক ‘পিকলু অ্যান্ড পাই’ দেখা যাবে ২৭ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট ও রাত ৮টায়।
প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট ও সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে কার্টুন সিরিজ ‘মীয়া অ্যান্ড মি’। রবি থেকে বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ মিনিট ও সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারিত হবে কার্টুন সিরিজ ‘ট্রি ফু টম’। প্রতিদিন সকাল সাড়ে ৮টা ও বিকেল ৫টায় প্রচারিত হবে কার্টুন সিরিজ ‘প প্যাট্রোল’।
রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ও রাত ৯টায় প্রচারিত হবে মার্শাল আর্ট শেখার অনুষ্ঠান ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’। গান শেখার অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’ দেখা যাবে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ও বেলা ১টা ৩০ মিনিটে। শিক্ষামূলক অনুষ্ঠান ‘দ্য ইংলিশ ক্লাব’ প্রচারিত হবে রবি থেকে বৃহস্পতিবার বেলা ১১টা ও রাত ৮টা ৩০ মিনিটে।
আগামী ১ নভেম্বর থেকে প্রতি শুক্র ও শনিবার বেলা ২টা ও রাত ৯টা ৩০ মিনিটে প্রচরিত হবে গল্প বলার অনুষ্ঠান ‘বালু ছবির গল্প’, সকাল ৭টা ও বেলা ১টায় কার্টুন ‘মীনা’ এবং বেলা ১টা ৩০ মিনিট ও রাত ৯টায় থাকছে রান্না, খাদ্য ও পুষ্টিবিষয়ক নাটক ‘রাঁধিবাড়ি খাইদাই’।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫