বিয়ের পিঁড়িতে বসলেন চিত্রনায়িকা শিরিন শিলা। গতকাল রাতেই পারিবারিক আয়োজনে ভালোবাসার মানুষ আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নায়িকা নিজেই।
ছয় বছর আগে আবিদুল মহায়মীন সাজিলের সঙ্গে প্রথম পরিচয় শিরিন শিলার। এরপর ভালো লাগা থেকে একসময় গড়ে ওঠে প্রেম। শিরিন শিলা বলেন, ‘আমাদের সম্পর্ক ছয় বছরের। মজার বিষয় হলো, ছয় বছর আগে ১০ অক্টোবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করলাম। আপাতত ঘরোয়া আয়োজনে বিয়েটা হচ্ছে। আগামী জানুয়ারিতে সবাইকে নিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে।’
শিরিন শিলা আরও জানান, সাজিলের বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাঁদের পারিবারিক ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত।
নতুন জীবনের পরিকল্পনা জানতে চাইলে শিরিন শিলা বলেন, ‘দুজনে মিলে একটা সুন্দর জীবন কাটাতে চাই। দোয়া করবেন, যেন আমাদের পারস্পরিক আস্থার জায়গাটা ঠিক থাকে। সাজিল খুব ভালো মনের একজন মানুষ। বিয়ে মানে তো দুটি পরিবারের মেলবন্ধন। সেই বন্ধনটা ঠিক রেখেই স্বপ্ন বুনতে চাই।’
২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিলার। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘জিম্মি’ সিনেমাটি। তবে অভিনয় নয়, ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন তিনি। কখনো ক্যাসিনো-কাণ্ড, কখনো আবার বিদেশ ভ্রমণ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে শিরিন শিলাকে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫