চিত্রনায়ক শাকিব খান আছেন যুক্তরাষ্ট্রে। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘এই বিজয় দিবসে আমাদের দৃঢ় শপথ হবে, নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে নিজেদের প্রতিটি সেক্টরে বিজয়ী হওয়া। ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা আমাদের হাতে যে বিজয় তুলে দিয়েছেন, সে বিজয়ের সৌরভ আমরাই পৌঁছে দেব পৃথিবীর আনাচকানাচে। বাংলাদেশ নামের ফুলের সৌরভে সুরভিত হোক গোটা পৃথিবী।’
সংগীতশিল্পী আসিফ আকবর ফেসবুক পেজে লিখেছেন, ‘বিজয়ের ৫০ বছর পূর্তিতে দেশবাসীকে শুভেচ্ছা। জাতির গর্ব বীর শহীদ মুক্তিসেনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ভালোবাসা অবিরাম।’
অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘আজ বিজয়ের সুবর্ণজয়ন্তী। অনেক রক্ত, অনেক প্রাণ, অনেক আত্মদানে আমাদের এই বাংলাদেশ। মুক্তির যুদ্ধে তাঁদের স্বপ্ন হয়ে থাকুক আমাদের ধ্রুবতারা।’

কণ্ঠশিল্পী পড়শী তাঁর ফেসবুক পেজে লিখেছেন একটি গানের লাইন, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।’ চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বলেছেন, ‘’৭১ দেখিনি; তবে বিজয়ের ৫০ বছর পূর্তি দেখেছি। হয়তো বাংলাদেশ নামক দেশটির শত বছর পূর্তি এ প্রজন্মের অধিকাংশেরই দেখার সুযোগ হবে না। তবে একটাই প্রত্যাশা, বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বদরবারে বেঁচে থাক অনন্তকাল।’
চিত্রনায়ক শিপন লিখেছেন, ‘এই দেশেতেই জন্ম আমার এই দেশেতেই শেষ। তুমিই আমার ভালোবাসা আর স্বপ্ন দেখার দেশ।’
এছাড়া অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মম, বুবলি, কণ্ঠশিল্পী ইমরানসহ অনেকেই নিজের ফেসবুক পেজে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫