বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে নিয়ে বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। নির্মাতা জানিয়েছেন, ইতিমধ্যে শাবনূরের সঙ্গে বায়োপিক নিয়ে কথাও বলেছেন তিনি। মানিক বলেন, ‘অনেক দিনের ইচ্ছা তাঁর বায়োপিক নির্মাণ করার। এটা একদিকে যেমন তাঁকে সম্মান জানানো হবে, অন্যদিকে বর্তমান প্রজন্ম তাঁর সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে।’
সিনেমায় শাবনূরের পুরো জীবনকাহিনি উঠে আসবে জানিয়ে নির্মাতা মানিক বলেন, ‘সিনেমায় তাঁর (শাবনূর) পুরো জীবনবৃত্তান্ত তুলে ধরা হবে। এর আগে ‘শাবনূর আপা জিন্দাবাদ’ নামের একটি সিনেমা করার কথা ছিল। সেখানেও তাঁর জীবনকাহিনি তুলে ধরার পরিকল্পনা ছিল। কিন্তু সেই সিনেমাটি আর করা হয়নি। এবার যেহেতু বায়োপিক করার পরিকল্পনা করেছি, তাই চিত্রনাট্যটাই হচ্ছে শাবনূরকে ঘিরে।’ এ বিষয়ে শাবনূরের সঙ্গে পাকা কথা হয়েছে বলে জানিয়েছেন মানিক। এখন চিত্রনাট্যের কাজ চলছে। ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা রয়েছে শাবনূরের। তখন পুরো প্রজেক্ট নিয়ে বিশদ আলোচনা হবে। মানিক বলেন, ‘শাবনূর চিত্রনাট্য পছন্দ করলেই কাজ শুরু হবে, আর কারেকশন চাইলে সেটা করার পরই শুটিং শুরু করব।’
শাবনূরকে নিয়ে মোস্তাফিজুর রহমান মানিকের তৈরি কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হলো ‘দুই নয়নের আলো’, ‘মা আমার চোখের মণি’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ইত্যাদি।
১৯৯৩ সালে পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাবনূরের। সালমান শাহর বিপরীতে জুটি বেঁধে ‘তুমি আমার’ সিনেমা দিয়ে দর্শকপ্রিয়তা পান তিনি। ‘দুই নয়নের আলো’ সিনেমার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে ছেলে আইজান নিহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫