সৈয়দ অমি গাইলেন নতুন গান ‘মাইনকার চিপা’। গানটি লিখেছেন প্রসেনজিৎ, সুর করেছেন সৈয়দ অমি, সংগীতায়োজন করেছেন আকাশ সেন। গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা আঁচল। তিনি অভিনয় করেছেন একজন টিকটক-কন্যার ভূমিকায়। তাঁর সঙ্গে মডেল হয়েছেন কণ্ঠশিল্পী অমি।
নৃত্যশিল্পী হিসেবও বেশ পরিচিত চিত্রনায়িকা আঁচল। সিনেমায় যাত্রা শুরুর আগে নৃত্যশিল্পী হিসেবেই পরিচিত ছিলেন তিনি। তাই ভিডিওতে আঁচলকে নৃত্যে পারদর্শী এক মেয়ের চরিত্রেই দেখানো হয়েছে। যে মেয়েটি চমৎকার নাচতে জানে আর নেচে নেচে টিকটক ভিডিও আপলোড করে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। আগামীকাল ১০ মার্চ গানটি ডিপি মিউজিক স্টেশনে প্রকাশ করা হবে।
গানটি নিয়ে ভীষণ আশাবাদী আঁচল। তিনি বলেন, ‘মূলত এই প্রজন্মের শ্রোতা-দর্শকের কথা ভাবনায় রেখেই গান ও গানের ভিডিও করা হয়েছে। দর্শক নতুন একটি ধামাকা গান পাবে। টিকটক, লাইকি যাঁরা করেন, বিশেষ করে তাঁদের জন্য ভীষণ উপভোগ্য একটি গান হবে। গানটি অনেক বড় আয়োজনের। যদিও আমরা যে টার্গেট করেছিলাম, বৃষ্টিজনিত কারণে সে টার্গেট পূরণ হয়নি। কিন্তু গানটি নির্মাণ শেষে সম্পাদনার পর যা হয়েছে, তাতে আমি মুগ্ধ।’
এখন পর্যন্ত অমির ২৯টি মৌলিক গান প্রকাশিত হয়েছে। সুরকার ও শিল্পী সৈয়দ অমি জানিয়েছেন, এটি ফাস্ট বিটের একটি গান। মূলত তরুণদের জন্যই গানটি করা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫