নওগাঁয় গাছে গাছে আমের মুকুল। আর এ মুকুলের ম-ম গন্ধ ছড়াচ্ছে চারদিকে। এতে বুকভরা আশা নিয়ে গত বছরের লোকসান পুষিয়ে নিতে গাছ পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন আমচাষি ও বাগানমালিকেরা।
কৃষি বিভাগ বলছে, এ বছর আমচাষিরা অনেক আগে থেকে গাছের পরিচর্যা শুরু করেছেন। গাছে কীটনাশক, সারসহ পানি সেচ দিয়েছেন সময়মতো। ফলে আগাম জাতসহ প্রায় সব গাছেই শোভা পাচ্ছে মুকুল।
কৃষি বিভাগের তথ্যমতে, প্রতিবছরই এ জেলায় আমবাগান বাড়ছে। গত বছর ২৫ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমের উৎপাদন হলেও এ বছর তা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৭৫ হেক্টর। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৪৩৫ মেট্রিক টন; যা গত বছরের তুলনায় ১৯ হাজার ৪৬০ মেট্রিক টন বেশি।
কয়েকটি আমবাগানে গিয়ে দেখা গেছে, প্রায় সব জাতের গাছেই এসেছে মুকুল। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী এতে কীটনাশক স্প্রে করছেন কৃষকেরা। বাগান ছাড়াও বসতবাড়ি, রাস্তার পাশের গাছগুলোতেও হলুদ আর সবুজ মিলিয়ে কেবলই চোখে পড়ছে মুকুল।
পত্নীতলার বাগানমালিক সোহেল রানা বলেন, বাগানে এখন পর্যন্ত মুকুল পড়া বা পোকামাকড়ের আক্রমণ নেই। তবে মুকুল যেন ঝরে না পড়ে, সে জন্য গাছের বাড়তি যত্ন নিচ্ছেন তিনি।
আরেক বাগানমালিক মোশারফ চৌধুরী বলেন, এবারের মৌসুমের প্রথম দিক থেকে আবহাওয়া ভালো আছে। ফলে গতবারের চেয়ে এবার আমের ফলন ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমের ফলন ভালো হলে গত বছরের লোকসান পুষিয়ে নেওয়া যাবে।
সাপাহার উপজেলার ফরিদুল ইসলাম বলেন, ‘১০০ বিঘা জমিতে এবার আম চাষ করেছি। আমের জাতের মধ্যে রয়েছে আম্রপালি, নাগ ফজলি, ক্ষীরশাপাতি, বারি-১২, ল্যাংড়া ও গোপালভোগ। এবার আবহাওয়া অনুকূলে আছে। তেমন পোকার আক্রমণ নেই। তবে পোকার আক্রমণ ঠেকাতে অগ্রিম কিছু ওষুধ ব্যবহার করেছি।’
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সাপাহার ও পোরশা উপজেলায় বিগত দিনে বাণিজ্যিকভাবে আমের উৎপাদন হলেও এ বছর পত্নীতলায়ও বাণিজ্যিকভাবে বেড়েছে আমের উৎপাদন। এ বছর সাপাহারে ১০ হাজার হেক্টর, পোরশায় ১০ হাজার ৫২০ হেক্টর, পত্নীতলায় ৪ হাজার হেক্টর, নিয়ামতপুরে ১ হাজার ১৩৫ হেক্টর এবং বাকি ৭টি উপজেলায় ৩ হাজার ৮২০ হেক্টর জমিতে আমের উৎপাদন হতে যাচ্ছে। এ বছর জেলায় গোপালভোগ, আম্রপালি, গৌড়মতি, বারি ফোরসহ বেশ কিছু নতুন জাতের আম উৎপাদন করছেন চাষিরা।
পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার বলেন, এ উপজেলায় প্রতিবছর আমের বাগান বেড়েই চলছে। গত বছরের তুলনায় এ বছর মুকুলও বেশি।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামছুল ওয়াদুদ বলেন, আমগাছে পোকামাকড়ের তেমন উপদ্রব নেই। তারপরও পোকামাকড় যেন মুকুলের ক্ষতি না করতে পারে এবং মুকুল যেন ঝরে না পড়ে, সে জন্য কৃষি বিভাগ থেকে আমচাষিদের অগ্রিম ওষুধ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫