
নিত্যনতুন কৌশলে প্রতিদিন চলছে কৃষিজমি উজাড় করার ঘটনা। দিনে প্রশাসনের অভিযান চলে। তাই রাতের আঁধারেই চলছে ভেকু দিয়ে মাটি কাটা এবং ট্রাক দিয়ে ইটভাটায় মাটি পৌঁছানোর কাজ।
গত শীতকাল থেকে নবাবগঞ্জের কৃষিজমির মাটি ইটভাটায় বিক্রির হিড়িক পড়ে গিয়েছিল। সে সময় প্রশাসন অভিযান চালিয়ে একাধিক ব্যক্তিকে জেল-জরিমানা করে। তবু থামানো যায়নি কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি।
দেখা যায়, উপজেলার বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা চালনাই বিলের বিদ্যুৎ গ্রিডের পাশে রাতের আঁধারে বিস্তীর্ণ মাঠের মাঝখান থেকে মাটি কাটার কর্মযজ্ঞ। ট্রাকের পর ট্রাক ভর্তি করে উপজেলার বিভিন্ন জায়গায় নেওয়া হচ্ছে এই মাটি। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত চলে মাটি কাটা ও পরিবহন। একই চিত্র দেখা যায় বান্দুরা ইউনিয়নের কোঠাবাড়ি চক, শোল্লা, বক্সনগর, নয়নশ্রী, শিকারীপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে।
গত এক সপ্তাহে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে জেল এবং ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন। তবে অভিযানের পরও বন্ধ হচ্ছে না অবৈধভাবে মাটি কাটার মহোৎসব।
সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত মাটি কেটে গাড়ি ভর্তি করে বিভিন্ন ইটভাটা ও জায়গা ভরাট করা হচ্ছে। মাটি পরিবহনে ওভারলোড ট্রাক অতিরিক্ত চলাচলের কারণে নষ্ট হচ্ছে রাস্তা এবং পার্শ্ববর্তী কৃষিজমি। পিচ ঢালা রাস্তার ওপর মাটি পড়ে বেশির ভাগ স্থান বাজে হয়ে আছে। এসব রাস্তায় সামান্য বৃষ্টিতে পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড়ের বাসিন্দা মনির হোসেন বলেন, ‘বক্সনগর, কলাকোপা ও বান্দুরা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় প্রায় ৮-১০টি ইটভাটা গড়ে উঠেছে। এদের বেশির ভাগ মাটিই দিঘিরপাড়ের কৃষিজমি থেকে নেওয়া।’
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, তাঁরা বিশাল সিন্ডিকেট। নাম বললে শান্তির ঘুম হারাম হয়ে যাবে। এখন তো রাতে রাতেই কাজ শেষ। সাধারণ মানুষ কিছু জানতেই পারেন না।
ভাটাসংশ্লিষ্ট একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, পত্রিকায় লেখালেখি হলে মাটি ব্যবসায়ীদের কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় ভাটা মালিকদের।
বান্দুরার ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির বলেন, ‘আমি শুনেছি চালনাই চক এবং কোঠাবাড়ি চকে রাতের আঁধারে মাটি কাটা হচ্ছে। ইউএনও এবং থানার ওসিকে জানিয়েছি। তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কৃষিজমি বিপন্ন হবে।’
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল বলেন, ‘আমরা অভিযান পরিচালনা করে জেল-জরিমানা করছি। অভিযান চলছে। এ রকম ঘটনা কোথাও ঘটে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫