একে অপরকে ভালোবাসে রাশেদ ও জুথি। নিজেদের প্রেম বাঁচাতে লড়াই করতে প্রস্তুত শেষ নিশ্বাস পর্যন্ত। অন্য সব প্রেমের মতো তাদের প্রেমেও আছে বাধা। সেই বাধার নাম সুলতান। শেষ পর্যন্ত রাশেদ ও জুথির প্রেম পূর্ণতা পায় কি না তা জানার জন্য দেখতে হবে নাটক ‘ওয়াদা’।
মো. তৌফিকুল ইসলামের পরিচালনায় নাটকটিতে রাশেদ চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর আর জুথি চরিত্রে রয়েছেন সাফা কবির। অন্যদিকে সুলতান চরিত্রে দেখা যাবে রওনক হাসানকে।
নির্মাতা তৌফিকুল ইসলাম জানান, ‘ঈদে সাধারণত কমেডি বা হালকা গল্পের কাজ হয় বেশি। সে হিসেবে আমাদের এই কাজটি বেশ সিরিয়াস গল্পের। গল্পটা নিখাদ প্রেমের। বিরহের রেশও থাকছে। আছে হিংস্রতাও। মোট মিলিয়ে আমরা চেষ্টা করেছি ভিন্ন কিছু করতে।’
সিএমভির ব্যানারে নির্মিত নাটকটির চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ আয়োজনে সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ওয়াদা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫