চুয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পূর্ব কথন’ মঞ্চায়ন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে অরিন্দম চুয়াডাঙ্গা এই আয়োজন করে। গত শনিবার রাত আটটায় চুয়াডাঙ্গা শহীদ আলাউল হলে নাটকটি মঞ্চায়িত হয়।
এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, ভারপ্রাপ্ত কালচারাল অফিসার শাহাদাৎ হোসাইন, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক ও মো. আলাউদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘পূর্ব কথন’ নাটকটি রচনা করেন অরিন্দমের সাবেক সভাপতি বজলুর রহমান জোয়ার্দার। নির্দেশনায় ছিলেন শামীম সাগর, সহকারী নির্দেশনায় ছিলেন অরিন্দমের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অরিন্দম চুয়াডাঙ্গার সহসভাপতি আব্দুল মোমিন টিপু।
মুক্তিযুদ্ধভিত্তিক এ নাটকটি ১৯৪৭ থেকে ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধের পটভূমির ওপর নির্মাণ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫