ছোট পর্দায় অভিনয় দিয়ে শোবিজে যাত্রা শুরু ঐন্দ্রিলা সেনের। একাধিক জনপ্রিয় ধারাবাহিকের পর এখন তিনি মন দিয়েছেন বড় পর্দায়। কাজ করছেন ওটিটিতেও। ২৪ ফেব্রুয়ারি জি-ফাইভে মুক্তি পাবে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘শ্বেতকালী’। সানি ঘোষ পরিচালিত রহস্য রোমাঞ্চের সিরিজের গল্প একটি পরিবারকে ঘিরে। পুরোনো বাড়ির দেয়াল ভেঙে বেরিয়ে আসে একটা সাদা কালীমূর্তি। অতি প্রাকৃতিক নানা ঘটনায় মোড়া গল্পে রয়েছে চমকের পর চমক। এতে একজন ডাক্তারের চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলাকে।
ঐন্দ্রিলা বলেন, ‘শ্বেতকালী নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। এই চরিত্রটা যখন আমার কাছে আসে, নিজেকে অভিনেত্রী হিসেবে প্রমাণ করার সম্ভাবনা দেখতে পেলাম। তাই ওয়েব সিরিজটিতে যুক্ত হওয়া। কতটা পেরেছি দর্শক বলবেন।’
‘শ্বেতকালী’ ওয়েব সিরিজটিতে আরও অভিনয় করেছেন সৌরভ চক্রবর্তী, দেবলীনা কুমার, সাহেব ভট্টাচার্য, সমদর্শী দত্ত প্রমুখ।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে ঐন্দ্রিলার ‘লাভ ম্যারেজ’ সিনেমাটি। প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় এতে ঐন্দ্রিলার বিপরীতে রয়েছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক অঙ্কুশ হাজরা। ভালোবাসা দিবসে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৪ এপ্রিল থেকে। এ সিনেমা দিয়ে অনেক দিন পর বড় পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক। অঙ্কুশের বাবার চরিত্রে দেখা যাবে তাঁকে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫