নির্মাতা সকাল আহমেদ নির্মাণ করলেন নাটক ‘বসগিরি’। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। আরও অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। নাটকটি রচনা করেছেন সকাল আহমেদের স্ত্রী ইসরাত আহমেদ। শুটিং হয়েছে রাজধানীর উত্তরায়। নিলয় আলমগীর বলেন, ‘এই নাটকের গল্প একটি অফিসকে কেন্দ্র করে। এই অফিসের বস আমার স্ত্রী।
এই চরিত্রটিতে অভিনয় করেছেন সামিরা খান মাহি। বস কাম স্ত্রীর সঙ্গে অফিসে আমার নানা বিষয় নিয়ে সমস্যা হয় এবং এর রেশ থেকে যায় দুজনের বাড়ি ফেরার পরেও। ভীষণ হাস্যরসাত্মক গল্পের নাটক এটি।’ সামিরা খান মাহি বলেন, ‘অনেক দিন পর আমি আর নিলয় ভাই একসঙ্গে নাটক করলাম।
নাটকটি বেশ মজার এবং আনন্দের। খুব ভালো লাগল কাজটি করে।’ সকাল আহমেদ জানিয়েছেন, শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে এবং পরবর্তী সময়ে একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫