আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘কালরাত্রি’। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সারভাইভার’ গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন তানভীর আহমেদ সিডনী।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান ছিল উল্লেখ করার মতো। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও আশপাশের এলাকাকে অবলম্বন করে রচিত হয়েছে লামিসা শিরীন হোসাইনের গল্প। এই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘কালরাত্রি’। নাটকের কাহিনিতে তুলে ধরা হয়েছে রক্তস্নাত লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্রের অভ্যুদয়ের কথা। ১৯৭১ সালে একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। মার্চের কালরাতে বেঁচে যাওয়া জগন্নাথ হলের একজন ছাত্র জানান সেই রাতের বিশ্ববিদ্যালয়ের ভয়াল চিত্র। মূলত, বীর মুক্তিযোদ্ধা ও তাঁর পথপ্রদর্শকের চোখে বাংলাদেশকে তুলে ধরা হয়েছে এই নাটকে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাখাওয়াত হোসেন শিমুল, মো. ইমরান খান, ইকরামুল ইসলাম, চমক তারা, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, জবা, ফরহাদ সুমন, শরীফুল ইসলাম, মশিউর রহমান, তন্ময়, কাজী সোহেল, জিতু, শোভন, লিমন, প্রান্ত, নাসের, জেনি, সৈয়দা শামছি আরা সায়কা, নাজমা, শ্রেষ্ঠা প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫