
বাগেরহাটের মোংলায় এক কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে মোংলা পৌর এলাকার কুমারখালি ভাংগার মোড় থেকে তাঁকে আটক করা হয়।
আটক আবুল বাশার (৪৫) উপজেলার কুমারখালী এলাকার বাসিন্দা। তিনি মাদক ব্যবসায়ী বলে অভিযোগ পুলিশের। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে গাঁজাসহ আবুল বাশারকে আটক করা হয়েছে। সে পেশাদার মাদক ব্যবসায়ী। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে বাগেরহাটের মোল্লাহাটে এক কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে মোল্লাহাট থানা-পুলিশ। গত শুক্রবার সকালে উপজেলার গাংনী এলাকা থেকে মুকুল গাজী (২৯) নামে ওই যুবককে আটক করা হয়। আটক মুকুল গাজী উপজেলার কুলিয়া গ্রামের কবির গাজীর ছেলে।
মুকুল গাজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। গতকাল শনিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
মোল্লাহাট থেকে এক কেজি গাঁজাসহ মুকুল গাজীকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। তাঁকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মোল্লাহাট থানা-পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫