অতীতের ঘরোয়া ফুটবলের রোমাঞ্চকর লড়াই যেন ফিরল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। গ্যালারি ভর্তি দর্শক, মাঠে বোতল ছোড়াছুড়ি, দুই দলের খেলোয়াড়দের হাতাহাতি; সবই ছিল ম্যাচে। কিন্তু সব ছাপিয়ে দর্শকের মন কাড়ল বসুন্ধরা কিংস-বাংলাদেশ পুলিশ দলের ফুটবলের লড়াই। টাইব্রেকে গড়াতে থাকা ম্যাচে ঠিক আগের মিনিটের গোলে পুলিশের স্বাধীনতা কাপ ফাইনাল খেলার স্বপ্ন ভাঙল বসুন্ধরা।
প্রথমবারের মতো খেলতে এসে স্বাধীনতা কাপের সেমিতে উঠে চমক দেখিয়েছিল পুলিশ। বসুন্ধরাকে টাইব্রেক পর্যন্ত নিতে পারলে সম্ভাবনা থাকত ফাইনালেও খেলার। কিন্তু পুলিশের সেই স্বপ্ন ভাঙল ১১৯ মিনিটে ইয়াসিন আরাফাতের গোল। ২-১ গোলে জিতে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা কাপের ফাইনালে বসুন্ধরা। আগামী শনিবারের ফাইনালে লিগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আবাহনী।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে বসুন্ধরার কাছে ১-০ গোলে হেরেছিল পুলিশ। গতকাল মাঠে সেই স্মৃতি ফিরতে না দিয়ে দুই বিদেশির বোঝাপড়ায় বসুন্ধরা শিবিরকে চমকে দিয়ে ৮ মিনিটে এগিয়ে যায় পুলিশ। ডান প্রান্ত থেকে জার্মান আদিল কুসকুসের ফ্রি-কিক থেকে বসুন্ধরার গোলরক্ষক জিকোর মাথার ওপর দিয়ে হেডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডানিলো। ম্যাচের ৩০ মিনিটেই সমতায় ফেরে বসুন্ধরা। ডি-বক্সের ডান প্রান্ত থেকে উইঙ্গার ইব্রাহিমের কোনাকুনি শট পুলিশ গোলরক্ষক নেহালের পায়ের ফাঁক দিয়ে ঢুকে পোস্টে। ১-১ গোলের সমতায় থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটে কর্নার থেকে বদলি ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলের হেড থেকে আলতো প্লেসিংয়ে দলকে ফাইনালে তোলেন বসুন্ধরার ডিফেন্ডার ইয়াসিন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫