টিভি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বর্তমান কমিটি নিয়ে চলছে নানা সংকট। সভাপতি অনন্ত হিরা ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরের বিরুদ্ধে অনাস্থা এনেছেন কমিটির ১৬ সদস্য। কয়েক মাস ধরেই স্থবির হয়ে আছে সংগঠনের কার্যক্রম। সমস্যা সমাধানে এগিয়ে আসে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনস (এফটিপিও)। গত মার্চে ডিরেক্টরস গিল্ডকে নির্দেশনা দিয়ে চিঠি দেয় এফটিপিও। তবে সভাপতির স্বাক্ষরসহ এক চিঠিতে সাধারণ সম্পাদক পাল্টা চিঠি দিয়ে জানান, সংগঠনে কোনো ঝামেলা নেই। সব চলছে নিয়মমাফিক।
চিঠিতে দেওয়া ডিরেক্টরস গিল্ডের উত্তর ও ভাষা পছন্দ হয়নি এফটিপিওর। চিঠির ভাষার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সাম্প্রতিক অস্থিরতার জন্য দায়ী করে ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর ও সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েলকে এফটিপিওর সব কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ২১ মে এফটিপিওর সাধারণ সভা শেষে সংগঠনটির সভাপতি নাট্যজন মামুনুর রশীদের স্বাক্ষরসংবলিত বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটা জানানো হয়। ডিরেক্টরস গিল্ডের নির্বাচিত কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে প্রতিনিধির নতুন তালিকা প্রেরণের আগপর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এফটিপিও কর্তৃক প্রেরিত চিঠির যথাযথ উত্তর না দিয়ে ডিরেক্টরস গিল্ডের সভাপতির অনুমোদনক্রমে সালাহউদ্দিন লাভলু বরাবর সাধারণ সম্পাদকের প্রেরিত চিঠিটি অসৌজন্যমূলক, আক্রমণাত্মক, অযৌক্তিক, মিথ্যাচার এবং অসাংগঠনিক বিধায় উক্ত চিঠির তীব্র নিন্দা জানানো হচ্ছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫