আখ, খেজুর আর তালের রসে বানানো গুড়ের বাইরে কত ধরনের গুড় দেখেছেন? মাথা চুলকাবেন না। বলে দিচ্ছি। দক্ষিণ ভারতে নারকেলের রস থেকে গুড় হয়। পূর্ব এশিয়ার কয়েকটি দেশে তরমুজ থেকেও গুড় তৈরির চেষ্টা হয়েছে। তবে সে প্রচেষ্টা সফল নাকি ভেস্তে গেছে, তার সংবাদ জানা যায় না। কিন্তু আমাদের উপকূলীয় অঞ্চল কলাপাড়ায় সফলভাবে গোলগাছের রস থেকে গুড় তৈরি হচ্ছে।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিস্তীর্ণ নোনা জলাভূমিতে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে গোলবাগান। একটি গোলবাগান থেকে বছরে প্রায় চার মাস রস সংগ্রহ করা যায়। এসব বাগানকে কেন্দ্র করে দুই দশক যাবৎ রস সংগ্রহ করে গুড় তৈরির মাধ্যমে জীবন-জীবিকা চলছে প্রায় আট শ পরিবারের। শীতের বিকেলে গোলগাছের ডালের ডগা কেটে হাঁড়ি পাতেন গাছিরা। রাতভর তাতে জমা রস সংগ্রহ করা হয় ভোরবেলা। পরে বড় পাত্রে সে রস জ্বাল দিয়ে তৈরি করা হয় গোলের গুড়। গাছিরা প্রতি কেজি গুড় বিক্রি করেন ১৭০ থেকে ২০০ টাকায়।
গোলের রসে তৈরি গুড়ে মিষ্টির পরিমাণ কম বলে ডায়াবেটিস রোগী থেকে শুরু করে সবাই এটি খেতে পারেন। সে কারণে স্বাস্থ্যসচেতন মানুষের কাছে এ গুড়ের চাহিদা ধীরে ধীরে বাড়ছে। কিন্তু সমস্যা হলো, বিভিন্ন কারণে গোলবাগান ধ্বংস করা হচ্ছে। ফলে গুড় তৈরির পরিমাণ কমে যাচ্ছে। এ ছাড়া বাগান ধ্বংসের ফলে রোজগার কমে যাওয়ায় পেশা পরিবর্তন করছেন অনেকে। গুড়ের উৎপাদন কমে যাওয়ায় গোলগাছ সংরক্ষণের দাবি জানিয়েছে কৃষি বিভাগও!
এ অঞ্চলে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে গাছিরা গোলগাছের রস সংগ্রহ করে গুড় তৈরি করে আসছেন। কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের গাছি পরিমল হাওলাদার (৬৫) জানান, উপজেলার নীলগঞ্জ, তেগাছিয়া, নবীপুর গ্রামের ২৫ জন কৃষক গোলগাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরির কাজের সঙ্গে যুক্ত। একই গ্রামের ৯০ বছর বয়সী শিখা রানী জানান, ৭০ বছর ধরে গোলের রস থেকে গুড় তৈরির কাজ করছেন তিনি! একসময় প্রতিটি গাছ থেকে ১০-১৫ কলস রস পাওয়া গেলেও এখন পাওয়া যাচ্ছে ৮ কলস রস।
নবীপুর গ্রামের গাছি হরি নারায়ণ মিত্র (৮৫) জানান, পারিবারিকভাবে তাঁর পরিবার প্রায় ১৫০ বছর ধরে এ পেশায় নির্ভরশীল। এই গাছির স্ত্রী পারুল মিত্র (৭০) জানিয়েছেন, স্বামীর সঙ্গে কয়েক যুগ ধরে গুড় তৈরি করে আসছেন তিনি। কিন্তু বর্তমানে গোলগাছের সংকটে তাঁদের পেশা পরিবর্তনের কথা ভাবতে হচ্ছে। ইতিমধ্যে তাঁর ছেলেমেয়ে ও পুত্রবধূ গুড় তৈরির কাজ ছেড়ে দিয়েছেন।
গাছিরা জানিয়েছেন, প্রকৃতি রক্ষা এবং ঐতিহ্য টিকিয়ে রাখতে বনায়নের পাশাপাশি গোলগাছ সংরক্ষণের কোনো বিকল্প নেই। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এম আর সাইফুল্লাহ জানান, গোলগাছ উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঘরবাড়ি তৈরি, গুড় উৎপাদনসহ বিভিন্নভাবে হাজারো মানুষ এর ওপর নির্ভরশীল। ফলে গোলবাগান রক্ষায় তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন। গোলবন সংরক্ষণসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আন্ধারমানিক নদীতীরসহ নোনা জলভূমিতে গোলচারা রোপণ করা হবে বলে জানিয়েছেন পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫