ছোটন (গোলাম রব্বানী) নিজের সন্তানের মতো করেই দলকে দেখে রাখত। গত ৮-৯ বছর যে পরিশ্রম করেছে, একটা দলকে দাঁড় করিয়েছে, সেই দল ছেড়ে যখন একে একে চলে যাচ্ছে মেয়েরা, তখন তারও মনে হয়েছে—তারও চলে যাওয়া উচিত।
যাবেই তো, ঠিকমতো বেতন হয় না। সাফ জয়ের পর আট মাস চলে গেছে, কোনো খেলা নেই। এ সময়ে পাকিস্তানের মতো দলও ছয়-সাতটা ম্যাচ খেলে ফেলেছে। আর এখানে? ক্যাম্পে থাকো আর ডালভাত খাও।
সাবিনা খাতুনসহ দুজন ফুটবলার ভারতের লিগে খেলার সুযোগ পেয়েছিল। তাদেরও আটকানো হয়েছে। কেন, কোন যুক্তিতে? আমরা কী বাফুফেতে গিয়ে এগুলো শুধরে দেব নাকি?
ছোটন বোধ হয় ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছে। ও বলেছে, বাফুফেতে পা-ও রাখবে না। কিছু করার নেই। এখন যে কোচরা আছে, তারা অনেকেই আমার ছাত্র, আমি ওদের বড় ভাইয়ের মতো। ওরা আমার সঙ্গে যখন কথা বলে, মনে হয়—ওরা কাজ করছে ঠিকই, কিন্তু অসম্ভব বিরক্ত। মেয়েগুলো গত দুই মাস বেতন পায় না, এটা খুবই হতাশাজনক। তাহলে ওরা চলে গেলে কে ওদের থামাবে? আর বলবেই বা কে, তোমরা ক্যাম্প ছেড়ে যেও না। কেন বলবে?
একটি পত্রিকায় দেখলাম, সালাউদ্দিন বলেছে, মেয়েদের ফুটবলে ছোটনের অনুপস্থিতি পূরণীয়, কিন্তু পল স্মলির অনুপস্থিতি পূরণীয় নয়। ছোটন যদি অপরিহার্য না হয় সেও তো অপরিহার্য নয়। সে কেন আছে, চলে যাচ্ছে না কেন?
পল স্মলির জায়গা কেন পূরণ হবে না, কারণ, এখানে অর্থকড়ির ব্যাপার আছে। এটা সংবাদমাধ্যমকে বের করা উচিত। স্মলি কয়েক দিন আগে ধমক দিল, অন্য প্রস্তাব আছে। বাফুফে তাকে চার লাখ টাকা বাড়িয়ে দিল। যখন টাকার অভাবে টুর্নামেন্ট খেলতে দল পাঠানো যাচ্ছে না, তখন মাসে মাসে স্মলিকে বাড়তি চার লাখ করে টাকার দেওয়ার কোনো যৌক্তিকতা আমার মাথায় আসে না। স্মলির দায়িত্বটা কী? বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়ে কাজ করা। তাকে তো নারী ফুটবল উন্নয়নের জন্য রাখা হয়নি ২০ লাখ টাকা দিয়ে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫