বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যান্ড স্করপিয়নস। বিশ্বজুড়ে জনপ্রিয় এই ইংলিশ ব্যান্ডটি। সেই স্করপিয়নসের সঙ্গে একই মঞ্চে গাইবে বাংলাদেশের ব্যান্ড চিরকুট।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ৬ মে এই কনসার্টের আয়োজন করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ। ‘দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’টি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।
স্করপিয়নসের অফিশিয়াল ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়। সেখানে তারা লেখে, ‘ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদ্যাপনে ঐতিহাসিক কনসার্টের জন্য আমরা প্রস্তুত। ৬ মে অনুষ্ঠিত হবে দ্য গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট। এখানে বিশেষ অতিথি থাকবে বাংলাদেশের বিশিষ্ট ব্যান্ড ‘‘চিরকুট’’।’
চিরকুট ব্যান্ডের গিটারিস্ট ইমন চৌধুরী বলেন, ‘ব্যান্ড মিউজিকের ইতিহাসে অন্যতম সেরা ব্যান্ড স্করপিয়নস ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গোল্ডেন জুবিলি কনসার্ট ফর বাংলাদেশে পারফর্ম করবে। চিরকুট তাদের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে স্টেজ ভাগাভাগি করবে। চিরকুটের ২০ বছর পূর্তি উদ্যাপন এর চেয়ে ভালোভাবে হতে পারে না! আমরা বিশ্বাস করি, এটা পুরো দেশের জন্যই একটা গৌরবের মুহূর্ত। বিশ্বের দরবারে দেশের মশাল বহন করা আমাদের জন্য অনেক বড় দায়িত্ব ও সম্মানের।’
১৯৭১ সালের ১ আগস্ট প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ হয়েছিল ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের জন্য তহবিল গঠন ছিল সেই কনসার্টের উদ্দেশ্য। সেদিন পারফর্ম করেছিলেন বব ডিলান, রবি শঙ্কর, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসনের মতো সংগীত তারকারা। সেই ঐতিহাসিক ঘটনাটি আরেকবার স্মরণ করা হবে এই আয়োজনের মধ্য দিয়ে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫