অজু ও দৈহিক পবিত্রতার অন্যতম মাধ্যম। ইসলামের প্রধান ইবাদত নামাজ শুদ্ধ হওয়ার জন্য অজু করা শর্ত। অজু কীভাবে করতে হয়, তা মহানবী (সা.) সাহাবিদের শিখিয়ে গেছেন। কোরআনে বর্ণিত ফরজগুলোর বাইরে মহানবী (সা.)-এর শেখানো নিয়মগুলোই অজুর সুন্নত। অজুর সুন্নত ১৮টি। নিচে তা সংক্ষেপে তুলে ধরা হলো—
১. অজুর শুরুতে নিয়ত করা। (বুখারি)
২. বিসমিল্লাহ পড়া। (আবু দাউদ)
৩. উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া। (মুসলিম)
৪. মিসওয়াক করা। (আবু দাউদ)
৫. কুলি করা। (মুসলিম)
৬. নাকে পানি দেওয়া। (মুসলিম)
৭. রোজাদার না হলে ভালোভাবে কুলি করা এবং নাকে পানি দেওয়া। (তিরমিজি)
৮. প্রতিটি অঙ্গ তিনবার ধোয়া। (মুসলিম)
৯. দাড়ি খিলাল করা। (আবু দাউদ)
১০. আঙুলসমূহ খিলাল করা। (তিরমিজি)
১১. পুরো মাথা মাসেহ করা। (আবু দাউদ)
১২. উভয় কানের ভেতরে ও বাইরে মাসেহ করা। (আবু দাউদ)
১৩. মাথার সামনের অংশ থেকে মাসেহ শুরু করা। (মুসলিম)
১৪. গর্দান মাসেহ করা। (কানজুল উম্মাল)
১৫. ধোয়ার সময় অঙ্গগুলোকে ঘষেমেজে ধোয়া। (আবু দাউদ)
১৬. একটি অঙ্গ শুকানোর আগেই পরের অঙ্গ ধোয়া। (বুখারি)
১৭. অঙ্গগুলো ধোয়ার সময় ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ প্রথমে মুখমণ্ডল, তারপর হাত ধোয়া, এরপর মাথা মাসেহ করা এবং পা ধোয়া। (সুরা মায়েদা: ৬)
১৮. বাঁ হাত দিয়ে প্রথমে ডান হাত ধোয়া এবং বাঁ হাত দিয়ে প্রথমে ডান পা ধোয়া। (নাসায়ি)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫