পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। মাত্র সাড়ে ৩ ঘণ্টায় বাসযোগে এখন রাজধানী থেকে বরিশালে আসা সম্ভব। কিন্তু এই সাফল্য ম্লান হয়ে যাচ্ছে এ অঞ্চলের মহাসড়কে নানা অব্যবস্থাপনায়। বিশেষ করে নগরের মধ্যে ১২ কিলোমিটার পথে এখন যানজটে নাকাল হতে হচ্ছে যাত্রীদের। এর অন্যতম কারণ সরু সড়ক এবং অবৈধ স্থাপনা ও যানবাহন।
সড়ক ও জনপথ বিভাগ এ সমস্যা সমাধানে চার লেন এমনকি জমি অধিগ্রহণেরও কোনো আশার বাণী দেখাতে পাড়ছে না। যেকারণে দিনদিন মহাসড়কে ভোগান্তি আর ঝুঁকি বেড়েই চলছে নগরবাসীর।
গত বৃহস্পতিবার দুপুরে নগরীর কাশিপুর থেকে চৌমাথা পর্যন্ত সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এ পথটুকু আসতে যানবাহনে সময় লাগে ২০ মিনিট। কাশিপুর থেকে প্রতিদিন কর্মস্থল গোড়াচাঁদ দাস রোডে আসেন ব্যবসায়ী সুজন চৌধুরী। তিনি বলেন, পদ্মা সেতুর সুফল এই অংশটায় ম্লান হয়ে যাচ্ছে। রাস্তা সরু হওয়ায় সব সময়ই এখানে যানজট লেগে থাকে। এ ছাড়া কাশিপুর থেকে রূপাতলী পর্যন্ত সড়কে দুর্ঘটনাও ঘটছে প্রায়শই।
জানা গেছে, মহাসড়ক ঘেঁষে নথুল্লাবাদ বাস টার্মিনাল, সড়ক দখল করে পার্ক স্থাপনসহ বিভিন্ন অবৈধ স্থাপনা যানজটের অন্যতম কারণ। তার ওপর নগরের মধ্যের এ মহাসড়কে সব সময়ই চলে থ্রিহুইলার।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, ভাংগা-কুয়াকাটা মহাসড়ক চারলেনে উন্নীত করার প্রস্তাব ২০১৮ সালে একনেকে অনুমোদন হয়। প্রকল্পটি বাস্তবায়নে ১ হাজার ৮৬৭ কোটি ৮৪ লাখ টাকা জমি অধিগ্রহণের জন্য বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সেই জমি অধিগ্রহণের তেমন কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার মো. আরিফুর রহমান বলেন, চার লেনের জন্য চার জেলায় জমি অধিগ্রহণের কাজ চলছে। ইতিমধ্যে গৌরনদী, উজিরপুরের কাজ শেষ হয়েছে। বাকেরগঞ্জের কাজ চলমান। কিন্তু সদর উপজেলা তথা নগরের মধ্যের ২০ কিলোমিটারে জমি অধিগ্রহণের কাজ শুরু করা যায়নি। ভুরঘাটা থেকে লেবুখালী পর্যন্ত ৭৮ কিলোমিটার চার লেন হবে।
ফরিদপুরে একটি ব্যাংকের কর্মকর্তা মাসুদ আহমেদ প্রতি বৃহস্পতিবার বরিশালে বাড়িতে আসেন। তিনি বলেন, এখন এ সড়কে যান চলাচল বাড়ছে কয়েকগুন হয়েছে। কিন্তু রাস্তা সেই আগের মতোই সরু। দুটি বাস পাশাপাশি চলতেও ঝুঁকি।
বরিশাল সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমনকে এ বিষয়ে জানতে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি। নগর উন্নয়ন অধিদপ্তরের বরিশালের সিনিয়র প্লানার মো. আসাদুজ্জামান বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় বরিশাল নগরে যানবাহনের চাপ বেড়েছে। নগরায়ণের হারও বাড়ছে। এ কারণে এ মহাসড়ক ঘিরে জরুরি ভিত্তিতে ফোর লেন ও বাইপাস বাস্তবায়ন করা দরকার।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫