মার্কিন পপ গায়িকা টেলর সুইফটের বৃহস্পতি এখন তুঙ্গে। ক্যারিয়ারে ১০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে চলছে তাঁর ইরাস ট্যুর। এই ট্যুরের মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে একের পর এক কনসার্ট করছেন সুইফট। এই ট্যুরের কল্যাণেই চলতি বছরের শুরুতে সুইফট জায়গা করে নিয়েছেন বিলিয়নিয়ার ক্লাবে। এবার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে নতুন রেকর্ড গড়লেন তিনি। সর্বোচ্চ ৭টি পুরস্কার জয়ের মধ্য দিয়ে ৩০টি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড পেলেন সুইফট। এর আগে সর্বোচ্চ ২৬টি পুরস্কার ছিল বিয়ন্সের।
গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউবিএস এরিনায় বসেছিল এবারের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। ‘ফোর্টনাইট’ গানের জন্য এবার ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন টেলর। ভিডিও অব দ্য ইয়ার, সং অব দ্য সামার, আর্টিস্ট অব দ্য ইয়ার, বেস্ট কোলাবরেশন, বেস্ট পপ, বেস্ট এডিটিং, বেস্ট ডিরেকশন—এই সাত বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন মার্কিন এই পপ তারকা। গত বছর ৯ বিভাগে পুরস্কার জিতেছিলেন তিনি। সব মিলিয়ে ৩০টি পুরস্কার ঘরে তুলেছেন টেলর। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে সুইফটের চেয়ে বেশি পুরস্কার আর কেউ জেতেননি।
এবার সং অব দ্য ইয়ার পেয়েছেন সাবরিনা কার্পেন্টার। ‘মুন পার্সন’-এর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এ বছরের সেরা নতুন শিল্পীর পুরস্কার উঠেছে চ্যাপেল রোয়ানের হাতে।
মেগান ধি স্ট্যালিয়নের সঞ্চালনায় পুরস্কার প্রদান ছাড়াও অনুষ্ঠানে ছিল শিল্পীদের নজরকাড়া পারফরম্যান্স। এসব পারফরম্যান্সে অংশ নিয়েছেন আনিতা, এমিনেম, এল এল কুল জে, বেনসন বুন, কামিলা কাবেলো, চাপেল রোয়ান, গ্লোরিল্লা, হালসে, লেনি ক্রাভিটজ, ক্যারল জি, ব্ল্যাকপিঙ্কের লিসা, শন মেন্ডেস ও সাবরিনা কার্পেন্টার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫