দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক দিনও প্রচারণায় আসেননি টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মোস্তফা কামাল বাদল। তিনি বাংলাদেশ পিপলস্ পার্টি (বিপিপি) নামের একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান। নিজ দলের নিবন্ধন না থাকায় বাংলাদেশ কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে (ডাব প্রতীক) মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। সভা-সমাবেশ, মাইকিং ও উঠান বৈঠক তো দূরের কথা নির্বাচনী এলাকায় একটি পোস্টারও সাঁটানো হয়নি এই প্রতিদ্বন্দ্বীর।
জানা গেছে, সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তফা কামাল বাদলের বাড়ি সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার গ্রামে। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন মিয়া ওরফে কাজী মিলিটারি। পরিবার নিয়ে থাকেন ঢাকায়। পেশায় তিনি একজন শিক্ষানবিশ আইনজীবী।
ঘটা করে নির্বাচনে দাঁড়িয়ে নীরব থাকার কারণ জানতে চাইলে মোস্তফা কামাল বাদল বলেন, ‘সব মিলিয়ে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। আওয়ামী লীগ ও আওয়ামী লীগের মধ্যেই নির্বাচন হচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে নিরপেক্ষ নির্বাচন হওয়াটা আশঙ্কাজনক। তাই সবকিছু করেও প্রচারণায় নামা হয়নি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫