গত বছর ‘মারিয়া ওয়ান পিস’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেন কণ্ঠশিল্পী পড়শী। তাঁর বিপরীতে ছিলেন কলকাতার ঋষি কৌশিক। এর পর থেকে গানের পাশাপাশি অভিনয়েও সময় দিচ্ছেন পড়শী। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে পড়শীর নতুন নাটক ‘ভালোবাসার তিন দিন’। মুক্তির পর থেকেই নেট মাধ্যম কাঁপাচ্ছে নাটকটি। ইউটিউব ট্রেন্ডিংয়ের দ্বিতীয় স্থানে থাকা নাটকটি ইতিমধ্যে ৩৫ লাখের বেশি বার দেখা হয়েছে।
মহিদুল মহিমের পরিচালনায় ‘ভালোবাসার তিন দিন’ নাটকে পড়শীর বিপরীতে রয়েছেন জোভান। এটি এই জুটির দ্বিতীয় নাটক। তাঁদের ‘লাভ স্টেশন’ নাটকটিও দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছিল।
নাটকটি নিয়ে পড়শী বলেন, ‘যখন শুটিং করেছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম ভালো কিছু হতে চলেছে। কিন্তু এত অল্প সময়ে এত সাড়া পাব ভাবিনি। দর্শকের কাছ থেকে ইতিবাচক মন্তব্যও পাচ্ছি। দর্শকদের এমন ভালোবাসা পেলে ভালো কাজ করার তাগিদটা আরও বেড়ে যায়। নাটকের গানগুলোও পছন্দ করেছে দর্শক।’
জোভানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে পড়শী বলেন, ‘এখন পর্যন্ত জোভান ভাইয়ের সঙ্গেই বেশি কাজ হয়েছে। সহশিল্পী হিসেবে তিনি কো-অপারেটিভ। আমি ভুল করলে কিংবা ঠিকভাবে এক্সপ্রেশন দিতে না পারলে তিনি ধরিয়ে দেন। তিনি সাপোর্টিভ না হলে আমার জন্য কষ্ট হয়ে যেত।’
আসন্ন রোজার ঈদের নাটকেও দেখা যাবে এ জুটিকে। ঈদ উপলক্ষে এ পর্যন্ত তিনটি নাটকের কাজ শেষ করেছেন পড়শী। এর মধ্যে দুটি নাটকে তাঁর সঙ্গে রয়েছেন জোভান, অন্যটিতে রয়েছেন ইয়াশ রোহান।
ঈদে নাটকের পাশাপাশি নতুন গান নিয়েও আসছেন পড়শী। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটকে নিয়মিত কাজ করলেও গানই আমার আসল জায়গা। ঈদ উপলক্ষে বেশ কিছু গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। গানগুলো তৈরি হলেই এ ব্যাপারে বিস্তারিত জানাব। সেই সঙ্গে ইউটিউবে আমার চ্যানেলে এক এক করে প্রকাশ করব গানগুলো।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫