শিশু-কিশোরদের অনুষ্ঠানভিত্তিক দেশের একমাত্র চ্যানেল দুরন্ত টিভি নিয়ে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘টুমলু’। আজ থেকে প্রতিদিন বেলা ১টা ও রাত ৮টায় দেখা যাবে ৩০ পর্বের নাটকটি। লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ, পরিচালনায় মোস্তাক আহমেদ টিটু ও জামাল হোসেন আবির।
‘টুমলু’ নামের এ নাটকের গল্প তৈরি হয়েছে টুমলু নামের এক এলিয়েনকে ঘিরে, পৃথিবীর হিসাব অনুযায়ী যার বয়স ৪ হাজার ২১১ বছর। তবে যে গ্রহ থেকে টুমলু এসেছে, সেখানে সে ক্লাস টুতে পড়ে। সেখানকার স্কুলে পড়ানো হয় জাদু বিষয়ে। টুমলু ভীষণ অমনোযোগী ছাত্র। একদিন ক্লাসে ভুল মন্ত্র পড়ে ভুলক্রমে পৃথিবীতে চলে আসে টুমলু।
পৃথিবীতে এসে টুমলুর বন্ধুত্ব হয় সারা ও তার দুই ভাই বিলু-বিপুর সঙ্গে। ধীরে ধীরে সে সারাদের পরিবারের অংশ হয়ে ওঠে। টুমলুর ভুল জাদুর কারণে নানা রকম মজার ঘটনা ঘটতে থাকে। এ সময় ঢাকারয় বিভিন্ন জায়গায় ছেলেধরার উৎপাত বেড়ে যায়। ছোট ছেলেমেয়ে থাকায় ছেলেধরা দলের নজর পড়ে সারাদের বাড়িতে। তারা এই বাড়ির ছেলেমেয়েদের ধরার চেষ্টা করতে থাকে। টুমলু তার জাদুর সাহায্যে সারাদের পরিবারকে রক্ষা করে। টুমলুর সহায়তায় ছেলেধরার দুষ্ট চক্র ধরা পড়ে।
ধারাবাহিকটিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে শাহপরান রুদ্র, নাজাহ আলাইনা, জাওয়াদ হাসান খান, আবরার হোসেন খান, জয়েৎ কল্যাণ, তাওসিফ সাদমান তূর্য ও নুশাবা মাহভীন। অন্যান্য চরিত্রে আছেন আইনুন পুতুল, সমাপ্তি মাসুক, মাহমুদুল ইসলাম মিঠু, মাইমুনা মম, সাকিনা ইসলাম ঈশিকা, মারুফ মিঠু, পঙ্কজ মজুমদার, জুলফিকার চঞ্চল, হিমে হাফিজ প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫