আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানে রয়েছে নাটক, সংগীতানুষ্ঠান ও কবিতাপাঠ। বাংলাদেশ টেলিভিশনে রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে গান, কবিতা ও আলোচনার সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান। এতে কবিতা আবৃত্তি করেছেন মাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম ও নায়লা তারানুম চৌধুরী। গান গেয়েছেন প্রিয়াঙ্কা গোপ, বিজন চন্দ্র মিস্ত্রি, ছন্দা চক্রবর্তী, ইয়াসমিন মুশতারি, শেখ জসিম উদ্দিন ও মিরাজুল জান্নাত সোনিয়া। আলোচনায় অংশ নিয়েছেন ড. রফিক উল্লাহ খান ও ড. এ এফ এম হায়াতুল্লাহ খান। রাত ৮টা ৪০ মিনিটে থাকছে ‘মুজিব চেতনায় নজরুল’।
চ্যানেল আইয়ে বেলা ১১টা ৫ মিনিট প্রচার হবে ‘সরাসরি নজরুল’। পরিচালনায় আমীরুল ইসলাম। রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ফেরদৌস আরার একক পরিবেশনায় বিশেষ সংগীতানুষ্ঠান। ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’। এছাড়া মাছরাঙা টেলিভিশনে রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে কাজী নজরুল ইসলামের গল্পে নির্মিত নাটক ‘অগ্নিগিরি’। পরিচালনায় হাসান রেজাউল।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫