ঢাকার অদূরেই সাভারের বিরুলিয়ায় গোলাপ গ্রাম। সেই গ্রামের অনেকেরই জীবন চলে গোলাপ চাষ করে। গোলাপ গ্রামের ফুল তোলা শ্রমিকদের জীবনযুদ্ধের গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন রুবেল হাসান। নাটকের চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন।
বাগান থেকে ফুল তোলা এক নারী শ্রমিকের সঙ্গে প্রেম হয় এক ফুল বিক্রেতার। দুটি মনের চাওয়া পাওয়ার মাঝে বাঁধা হয়ে দাঁড়ায় জীবনের নানা টানাপড়েন। তবু দুটি মানুষ স্বপ্ন দেখে একটি সুন্দর আগামীর।
ফুল তোলা শ্রমিকের চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী আর ফুল বিক্রেতার চরিত্রে ইয়াশ রোহান। আরও আছেন মাহমুদুল ইসলাম মিঠু, লামিয়া ল্যাম, পাপিয়া, পিয়াল, শর্মী প্রমুখ।
নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভির ঈদের নাটক হিসেবে ‘গোলাপ গ্রাম’ প্রকাশিত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫