বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন নিপুণ আক্তার। ১০ ফেব্রুয়ারি সাধারণ সম্পাদক হিসেবে নিপুণ আক্তারের নামে নতুন নেমপ্লেট দেখা গেছে সমিতির অফিসে। একই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শিল্পী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যরা। পরে নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে শুভেচ্ছা জানান অন্য সমিতির নেতারা। মিষ্টিমুখ করানো হয় সবাইকে। এরই মধ্যে সাধারণ সম্পাদক ও সভাপতির চেয়ার বদলে এসেছে নতুন চেয়ার। সমিতির সেই চেয়ারে বসেই ফটোশুটে অংশ নিয়েছেন নিপুণ।
সমিতির কর্মকাণ্ডে নিপুণের অংশগ্রহণের বিষয়টি জানতে পেরে বিস্ময় প্রকাশ করেছেন জায়েদ খান। তিনি বলেন, ‘আদালত বলেছেন, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওই চেয়ারে কেউ বসবেন না, এমনকি সমিতির কোনো কর্মকাণ্ডে অংশ নেবেন না। তাহলে এসব হচ্ছেটা কী?’
অন্যদিকে, সমিতির কার্যকরী সদস্য পরিষদ থেকে গতকাল পদত্যাগ করেছেন রোজিনা। তিনি বলেন, ‘গঠনতন্ত্র অনুসারে পর পর তিনবার কেউ সভায় অনুপস্থিত থাকলে তাঁকে নোটিশ দেওয়ার বিধান আছে। আমাকে দেশের বাইরে যেতে হতে পারে। যেহেতু আমি থাকতে পারব না, তাই পদত্যাগপত্র জমা দিয়েছি।’
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি নিয়ে নাখোশ রোজিনা। তিনি বলেন, ‘চলচ্চিত্র নিয়ে এখন দেশবাসী হাসিঠাট্টা করছে, এটা দেখতে ভালো লাগছে না। শিল্পীদের এমন কাদা ছোড়াছুড়ি মানায় না।’
এ বিষয়ে নিপুণকে কল করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, ‘উচ্চ আদালত জায়েদ খান ভাইয়ের রিটের রায় স্থগিত করেছেন। ফলে নিপুণ আপুই এখন সাধারণ সম্পাদক।’
৯ ফেব্রুয়ারি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতি অবস্থা জারি করেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। আদালত বলেন, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিপুণ ও জায়েদ খান কেউই ওই পদে দায়িত্ব পালন করতে পারবেন না। এ ছাড়া জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তে হাইকোর্টের স্থগিতাদেশটি স্থগিত করেন চেম্বার আদালত।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫