Ajker Patrika

ব্যাংক ঋণ ও আমানতের সুদহার বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাংক ঋণ ও আমানতের  সুদহার বেড়েছে

বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ ও আমানতের গড় সুদহার বেড়েছে। গত জুন মাসে ব্যাংকগুলোর আমানত ও ঋণের সুদহার বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৪ দশমিক ৪১ শতাংশ এবং ৭ দশমিক ৩২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, গত জুনে ব্যাংকগুলো গড়ে ৪ দশমিক ৩৮ শতাংশ সুদে আমানত নিয়েছে। আর ঋণ বিতরণ করেছে গড়ে ৭ দশমিক ৩১ শতাংশ সুদে। এতে ব্যাংক খাতের ঋণ ও আমানতের মধ্যকার সুদহারের ব্যবধান (স্প্রেড) দাঁড়িয়েছে ২ দশমিক ৯৩ শতাংশ। এর আগে মে মাসে ব্যাংকগুলোর স্প্রেড ছিল ২ দশমিক ৯১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো সর্বোচ্চ ৪ শতাংশ স্প্রেডে ঋণ বিতরণ করতে পারে। চলতি বছরের জুনে দেশের ৬১টি ব্যাংকের মধ্যে আমানত ও ঋণের স্প্রেড সবচেয়ে বেশি ছিল বিদেশি খাতের ব্যাংকগুলোর।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের গড় স্প্রেড দাঁড়িয়েছে ২ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে দুটি ব্যাংকের স্প্রেড ছিল ঋণাত্মক। এর মধ্যে বেসিক ব্যাংকের স্প্রেড ছিল মাইনাস ২ দশমিক ৩৬ শতাংশ। এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) স্প্রেড ছিল মাইনাস ১ দশমিক ২৫ শতাংশ।

এ ছাড়া জুনে বিশেষায়িত ব্যাংকগুলোর আমানত ও ঋণের সুদহারের গড় ব্যবধান ছিল ১ দশমিক ২০ শতাংশ। আর বিদেশি ব্যাংকগুলোর গড় ব্যবধান ছিল ৬ দশমিক ৬০ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোর আমানত ও ঋণের স্প্রেড বেশি হওয়ার অন্যতম কারণ ছিল—এই খাতের ব্যাংকগুলোর ঋণের গড় সুদহার বেশি ছিল এবং আমানতের গড় সুদহার ছিল কম। জুনে বিদেশি ব্যাংকগুলোর আমানতের গড় সুদহার ছিল ১ দশমিক ১৭ শতাংশ, আর ঋণের সুদ ছিল ৭ দশমিক ৫৭ শতাংশ। জুনে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের আমানত ও ঋণের স্প্রেড ঋণাত্মক ছিল ২ দশমিক ৬৪ শতাংশ। ব্যাংকটি গড়ে আমানত নিয়েছে ২ দশমিক ৬৫ শতাংশে এবং গড় ঋণ বিতরণ করেছে শূন্য দশমিক শূন্য ১ শতাংশে।

আর বেসরকারি খাতের ব্যাংকগুলোর গড় স্প্রেড হয়েছে ২ দশমিক ৯৪ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, জুনে দেশের বেসরকারি ব্যাংকের ঋণের গড় সুদহার দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৪ শতাংশ। এ সময়ে আমানতের গড় সুদহার ৪ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে তিনটি ব্যাংকের স্প্রেড ঋণাত্মক। ব্যাংক তিনটি হলো আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মো. সরোয়ার হোসেন বলেন, একটা দীর্ঘ সময় পরে সুদের হার বেড়েছে। এটা ভালো খবর। এতে ব্যাংকগুলোর তারল্য ঘাটতি কিছুটা হলেও কমবে বলে আশা করা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বছরের পর বছর দলবদ্ধ ধর্ষণ-ব্ল্যাকমেল, বিচার না পেয়ে দুই বোনের আত্মহত্যা

ইরানের নতুন রণকৌশল: হরমুজের তলদেশ নিয়ে মাস্টারপ্ল্যান

বিনা খরচে কারিনা কায়সারের মরদেহ দেশে আনছে ইউএস-বাংলা এয়ারলাইনস

জেরুজালেমের কাছে বিশাল বিস্ফোরণ, ইসরায়েল বলছে ‘পূর্বপরিকল্পিত পরীক্ষা’

রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টি, অলিগলিতে জলাবদ্ধতা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত