মাত্র ছয় হাজার টাকা ঋণ শোধ করতে না পেরে নিজ শিশুকন্যাকে পাওনাদারের হাতে তুলে দিয়েছিলেন এক ব্যক্তি। শিশুটি প্রায় এক বছরে কয়েকবার ধর্ষণের শিকার হয়। ধর্ষণের আগে তাকে ঘুমের ও জন্মনিরোধক ওষুধ সেবনে বাধ্য করা হতো। ঘটনাটি রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বস্তির।
শুধু বস্তি নয়, অভিজাত এলাকার বিত্তশালী পরিবারের কন্যাশিশুও ধর্ষণের শিকার হচ্ছে। একান্নবর্তী পরিবারে স্বজনের নির্যাতনের ঘটনাও আছে। এমন এক কন্যাশিশুর মা বলেন, মেয়েকে তার চাচার কাছে পড়তে পাঠাতেন। তিনিই তাকে ধর্ষণ করেছেন। মেয়ে ভয়ে কিছু বলেনি। গৃহকর্মীর মাধ্যমে জানলেও পরিবারের সম্মানের কথা ভেবে এই জঘন্য অনাচার গোপন রাখেন।
মানবাধিকার ও শিশুদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, অনেক কন্যাশিশু পরিবারেই অনিরাপদ। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত—সব শ্রেণির পরিবারেই ঘটছে এমন ঘটনা। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ধর্ষণের শিকার হয়েছে ৪৯৩টি কন্যাশিশু। অর্থাৎ দিনে গড়ে দুজনের বেশি। একই সময়ে যৌন হয়রানির শিকার হয়েছে ৩২৯ জন। নিপীড়কদের একটি অংশ পরিবারের সদস্য, নিকটাত্মীয়, পরিবারের ঘনিষ্ঠজন ও গৃহকর্তা। নিজ বাসায়ও এমন ঘটনার শিকার হয়েছে কন্যাশিশু। এমন প্রেক্ষাপটে সারা বিশ্বের মতো আজ বুধবার বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ইনভেস্ট ইন গার্লস রাইটস: আওয়ার লিডারশিপ, আওয়ার ওয়েল-বিয়িং’।
২০২২ সালে প্রকাশিত মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা ইনসিডিন ‘বাংলাদেশে শিশুর প্রতি সহিংসতা পরিস্থিতি’ শীর্ষক জরিপ প্রতিবেদন অনুযায়ী, ৫৫ শতাংশ শিশু নিজের পরিবারেই যৌন হয়রানির শিকার হয়।
মানবাধিকার সংগঠন আমরাই পারি জোটের প্রধান নির্বাহী জিনাত আরা হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কাজ করতে গিয়ে দেখেছি, মেয়েশিশুরা নিজের চেনা পরিমণ্ডলেই বেশি যৌন হয়রানির শিকার হয়। ১৩ থেকে ১৫ বছরের কিশোরীরা বেশি যৌন হয়রানির শিকার হয়।’
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ৯ মাসে ধর্ষণের শিকার কন্যাশিশুদের মধ্যে ২৯ জনের বয়স ছয় বছরের নিচে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম আট মাসে পর্নোগ্রাফির শিকার হয়েছে ৩০ কন্যাশিশু।
মানবাধিকারকর্মীরা বলছেন, কন্যাশিশুদের নিরাপদ রাখতে কঠোর আইনের পাশাপাশি মানুষকে সচেতনও করতে হবে। বাংলাদেশ কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাছিমা আক্তার জলি বলেন, পরিবারেই কন্যাশিশুর ওপর মানসিক নির্যাতন হয় সবচেয়ে বেশি। কন্যাশিশুকে নিরাপদ রাখতে হলে সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। ছেলেসন্তানদেরও ছোটবেলা থেকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদেরই বড় ভূমিকা নিতে হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫