বাংলা গানের দুই জনপ্রিয় শিল্পী দিলশাদ নাহার কনা ও সাবরিনা পড়শী। অডিও, লাইভ কনসার্ট কিংবা সিনেমার প্লেব্যাক—সবক্ষেত্রেই সমান জনপ্রিয় তাঁরা। কনা তাঁর সংগীতজীবনে বহু নাটকে গান গেয়েছেন। সেসব গানের দৃশ্যে অনেক জনপ্রিয় অভিনেত্রী হাজির হয়েছেন। তবে এবার ঘটল ব্যতিক্রম কিছু। ‘তোকে ছাড়া আমি’ নামের একটি গানে কণ্ঠ দিলেন কনা। আর তার দৃশ্য ধারণে অংশ নিয়েছেন আরেক সংগীতশিল্পী পড়শী।
গানের বাইরে সম্প্রতি অভিনেত্রী হিসেবেও দেখা যাচ্ছে পড়শীকে। এবার ঈদে ‘শাদি মোবারক’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। মাহমুদ মাহিন রচিত ও পরিচালিত এ নাটকের জন্য তোকে ছাড়া আমি গানটি গেয়েছেন কনা। নাটকটি এরই মধ্যে প্রচার হয়েছে এটিএন বাংলায়। এ নাটকে কনার গাওয়া গানটির অংশবিশেষ ব্যবহৃত হয়েছে। তবে পুরো গানটি ভিডিও আকারে আলাদাভাবে প্রকাশ পাবে। গত বুধবার রাতে আহমেদ রিজভীর লেখা ও আভরাল সাহিরের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা।
কনা বলেন, ‘আমি আসলে জানতাম না যে গানটি পড়শীর লিপে যাবে। বিষয়টি জানার পর আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। এর আগে মেহজাবীন, তানজিন তিশা বা অন্য কোনো অভিনেত্রীর অভিনীত নাটকের গান গাইবার সময় যে শ্রম দিয়েছি, পড়শী অভিনীত নাটকের ক্ষেত্রেও ঠিক একই রকম শ্রম দিয়েছি।’ তোকে ছাড়া আমি গানে কনার সহশিল্পী আভরাল সাহির।
পড়শী বলেন, ‘নাটকটির শুটিংয়ের সময় আমি, পরিচালক ও সহশিল্পী ফারহান—সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নিই, গানটি কনা আপুকে দিয়েই গাওয়াতে হবে। তিনি আমার ভীষণ প্রিয় একজন শিল্পী। আমার কাছে মনে হয়েছে, এই গানের জন্য কনা আপুর ভয়েসই পারফেক্ট হবে, আমার সঙ্গে মানাবেও বেশ।’
পড়শী জানিয়েছেন, শাদি মোবারক নাটকটিতে পরিচালকের নির্দেশে তাঁকে স্ক্রিপ্ট ছাড়াই অভিনয় করতে হয়েছে, যা ছিল তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং। নাটকটি টিভিতে প্রচারের পর বৃহস্পতিবার থেকে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে। একই চ্যানেলে চলতি সপ্তাহে প্রকাশ পাবে তোকে ছাড়া আমি শিরোনামের পুরো গানটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫