
শীতের শুরুতে বাজারে সবজির দাম না কমলেও সম্প্রতি কমতে শুরু করেছে। তবে বেড়েছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা। গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে এ চিত্র দেখা গেছে। ডিম, মাংস ও মাছের বাজারে দরদামে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।
রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার, রায়েরবাজার, রামপুরা বাজার ও মিরপুরের কচুক্ষেত বাজারে গতকাল ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। গত সপ্তাহে এই মরিচের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা। মোহাম্মদপুর বাজারে আসা গৃহিণী সুমাইয়া তাবাসসুম বলেন, ‘কাঁচা মরিচ খুব কম কেনা হয়, আজ (গতকাল) বাজারে এসে দেখছি দামটা বেশ বেড়েছে। তবে শীতের সবজিগুলো এখন কিছুটা কমে কিনতে পারছি, এটাই স্বস্তি।’
কাঁচা মরিচের মূল্যবৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতা রাজ্জাক মিয়া বলেন, ‘গত সপ্তাহের চেয়ে আমাদের ১২-১৪ টাকা বেশি দরে কাঁচা মরিচ কেনা লাগতেছে। আমরা কম দামে কিনতে না পারলে বেচমু কেমনে? বাজারে কাঁচা মরিচের সরবরাহ এখন কম। তাই দাম বাড়তি।’
রাজধানীর বিভিন্ন বাজারে শীতের বেশির ভাগ সবজি ২০-৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। আলু, বেগুন, কাঁচা টমেটো, শালগম, মুলা, পটোল এই দামেই বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ২০-৩০ টাকা এবং শিম (জাতভেদে) ১৮-৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে পাকা টমেটো, শসা ও গাজরের দাম কিছুটা বেশি। জাতভেদে পাকা টমেটো ৭০-৯০ টাকা, শসা ৫০-৭০ টাকা এবং গাজর ৬০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪৫ টাকা দরে।
ডিম এবং মাংসের বাজারে দরদামে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। প্রতি ডজন ফার্মের লাল ডিম ১১২-১২০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৪০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। শীতের মৌসুমে হাঁসের চাহিদা বেড়েছে বলে জানান বিক্রেতারা। জাত ও আকারভেদে হাঁস ৪০০-৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
কচুক্ষেত বাজারের বিক্রেতা আবদুস সালাম বলেন, ‘শীতের মধ্যে হাঁস একটু বেশি বিক্রি হয়। সারা বছর এর তেমন বিক্রি থাকে না। এই সময় ভালোই চাহিদা আছে। গ্রাম থেকে হাঁস আইনা আমি বিক্রি করি। দিনে ১০-১২টা তো বিক্রি হয়ই।’
গরুর মাংস আগের মতোই কেজিপ্রতি ৬৮০ থেকে ৭০০ টাকা এবং খাসি ৮৮০-৯০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের দরদামেও বড় কোনো পরিবর্তন আসেনি। ইলিশ আকারভেদে ৬০০-১৪০০ টাকা, রুই ২৫০-৪০০ টাকা, শিং ৩০০-৫০০ টাকা, পাবদা ৪০০-৫০০ টাকা, চিংড়ি জাতভেদে ৭০০-১২০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫