সামর্থ্যবানদের জন্য নিজের নামে কোরবানি দেওয়া আবশ্যক। আর কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে কোরবানি করার অসিয়ত করে যান, তাহলে তাঁর সম্পদের এক-তৃতীয়াংশ থেকে কোরবানি করা আবশ্যক। এ ছাড়া যেকোনো মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। এটি হবে নফল কোরবানি।
আর কোরবানি যদি হয় পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামে, তাহলে তা হবে সেরা কোরবানি। সামর্থ্যবান ব্যক্তি যদি নিজের ওয়াজিব কোরবানি আদায়ের পাশাপাশি মহানবী (সা.)-এর নামেও কোরবানি দেন বা অংশীদারি কোরবানির একটি অংশ সবাই মিলে মহানবী (সা.)-এর নামে দেন, তাহলে তা জায়েজ হবে।
যেমন ধরুন, ছয়জনে মিলে একটি গরু কোরবানি দিলেন, সপ্তম ভাগটি মহানবী (সা.)-এর নামে কোরবানি দিলেন। এটি অবশ্যই জায়েজ এবং বড় সৌভাগ্যের ব্যাপার। একইভাবে তিনজনে মিলে কোরবানি দিচ্ছেন, প্রতি জন দুই ভাগ করে, সপ্তম ভাগটি মহানবী (সা.)-এর নামে কোরবানি দিলেন। তাও জায়েজ হবে। এই ভাগের খরচ সবাই সমানভাবে বহন করবেন। এককভাবে কেউ বহন করলেও কোনো অসুবিধা নেই।
হাদিসে এসেছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মৃত্যুর আগে হজরত আলী (রা.)-কে তাঁর জন্য কোরবানি করার অসিয়ত করে গিয়েছিলেন। তাই হজরত আলী (রা.) প্রতিবছরই মহানবীর নামে কোরবানি দিতেন। (আবু দাউদ: ২৭৯০; তিরমিজি: ১৪৯৫; মুসনাদে আহমদ: ৮৪৩)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫