প্রতিবারের মতো এবারও ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হয়েছে প্যাকেজ অনুষ্ঠান ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’। পাশাপাশি দুটি ফ্ল্যাটে বাস করা দুজন তরুণ-তরুণীর মধ্যে প্রথমে ঝগড়া-বিবাদ, এরপর মান-অভিমান এবং অবশেষে গড়ে ওঠে প্রেম। এভাবেই এগিয়েছে এবারের পাঁচফোড়নের গল্প। প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন তারকা মীর সাব্বির ও সুমাইয়া শিমু। তাঁদের বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয় নিয়ে রিপোর্টিং।
এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে তিনটি। গানগুলো গেয়েছেন সুমী শবনম, দিনাত জাহান মুন্নী ও শান্তি। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার উত্তর ভাটেরখীল গ্রামে ১৩০ বছর ধরে শীতকাল এলেই গ্রামের কয়েক হাজার মানুষকে একদিন এক জায়গায় জড়ো করে রস দিয়ে তৈরি শিরনি খাওয়ানো হয়। এই অভিনব উদ্যোগের ওপর এবারের পাঁচফোড়নে রয়েছে একটি সমসাময়িক প্রতিবেদন।
এ ছাড়া ‘ভালোবাসা’ নিয়ে বিভিন্ন আঙ্গিকে মজাদার নাট্যাংশে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, শাহেদ আলী, জামিল হোসেন, সাদিয়া তানজিন, হাশিম মাসুদ, তারিক স্বপন, নজরুল ইসলাম, সুজাত শিমুল, সুবর্ণা মজুমদার, সাজ্জাদ সাজু, মোনালিসা দীপা, মতিউর রহমান, সাবরিনা নিসা, সিলভিয়া কুইয়াসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা ৪০ মিনিটে। পাঁচফোড়ন নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫